পাশের গ্রামের একটি দোকানে কাজ করি চার বছর ধরে বর্তমানে দোকানের মিস্ত্রী হিসেবে আছি | দোকান দেওয়ার সামর্থ নেয় তা নয় বরং সেখানে কাজে দ্বীন পালনে সুবিধা হয় এছাড়াও বেশ কিছু কারণ আছে । ভবিষ্যতে চেষ্টা করবো নিজেকে আরো সাবলম্বী হতে ।
কর্মস্থল
আমার পার্শ্ববর্তী গ্রামে
🕌 ধর্মীয় জীবনধারা
বাহিরে যেমন পোশাক পড়া হয়
ঢিলে ঢালা পোশাক পড়তে পছন্দ করি ।সাধারণত জামা এবং প্যান্ট পরি এছাড়া পাঞ্জাবিও পরি
দাঁড়ি আছে?
জি, আলহামদুলিল্লাহ
কত বছর যাবত?
শুরু থেকেই প্রায় ৬ বছর থেকে
টাখনুর উপরে কাপড় পড়েন?
জি, আলহামদুলিল্লাহ
নামাজ পড়েন?
আলহামদুলিল্লাহ পড়ি
নন-মাহরাম মেনে চলেন?
চলি কিন্তু মাঝে মধ্যে ত্রুটি হয় চেষ্টা করছি ভালো ভাবে মানতে
শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?
আলহামদুলিল্লাহ পারি। রিডিং পড়তে একটু অসুবিধা হয়, চেষ্টা করছি আরো ভালোভাবে শিখতে
আপনার মানসিক বা শারিরিক কোনো সমস্যা আছে কি ?
না, আলহামদুলিল্লাহ
মাযহাব/ফিকহ
হানাফি
সিনেমা / গান এসব দেখেন বা শুনেন?
না
বিশেষ কোন দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত?
আপাতত না
নিজের সম্পর্কে কিছু কথা
আমি সাধারণ ভাবে জীবন যাপন করতে পছন্দ করি | নতুন নতুন সব জায়গায় দেখতে এবং ঘুরতে
ভালো লাগে | নতুন কোন বিষয় শিখতে পছন্দ করি যা আমার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ আনবে
তা হোক আমার কাজের বিষয় কিংবা দ্বীনি বিষয়ে | বই পড়তে পছন্দ করি | মানুষের সঙ্গে ভালো
ব্যবহার এবং তাদের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করি |
আমার স্বপ্ন ঃ
১) হালাল রিজিকের ব্যবস্থা থাকবে | ব্যবস্থা হয়েছে, এখনো আরো শিখছি |
২) আমি আমার জীবনের শেষ পর্যন্ত মুহুর্ত পর্যন্ত জ্ঞান অর্জন করতে চাই যাতে দ্বীন পরিপন্থি কোন
কিছু আমার মধ্যে প্রবেশ না করে এছাড়া নিজের ঈমানকে বাড়াতে পারি, নেক আমল বাড়াতে পারি
এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি |
৩) নিজেকে একজন আদর্শবান মুসলিম হিসেবে গড়তে চাই | যে গায়ত বান হবেন, চরিত্র বান হবেন,
যার ব্যবহার সুন্দর হবে, যিনি তার ইবাদতে যন্ত বান হবেন , যিনি তার সন্তাদের জন্য আদর্শ হবেন |
৪) আমি একজন আদর্শস্বামী হতে চাই | যিনি আল্লাহকে ভয় করেন, তাই স্ত্রীর প্রতি সর্বদা
ন্যায়পরায়ণ ও দয়ালুথাকেন। রসূলুল্লাহ (সাঃ)-এর মতো তিনি ধৈর্যশীল, ক্ষমাশীল হন এবং স্ত্রীকে
সম্মান করেন। যিনি ভরণপোষণ ও নিরাপত্তার দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করেন। যিনি ঘরের
কাজে সাহায্য করেন এবং স্ত্রীর একজন ভালো বন্ধু হন, যার সাথে মন খুলে কথা বলা যায় | স্ত্রীকে
আল্লাহর পথে চলতে সাহায্য করেন, এক সঙ্গে জ্ঞান অর্জনে একে অপরকে সাহায্য করন এবং তাকে
দুনিয়া ও আখিরাতের কথা মনে করিয়ে দেন |
৫) আমি একজন আদর্শপিতা হতে চাই এবং একটি আদর্শবার গড়তে চাই যেখানে ছোটোবেলা
থেকেই আমাদের সন্তানরা প্রথম থেকেই দ্বীনি পরিবেশ পায় এবং তারা আদর্শমুসলিম হয় এবং
আমাদের জন্য সদকায়ে জারিয়া হয় |
৬) আমি একজন আল্লাহর অনুগত এবং নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই | এবং দুনিয়া এবং আখেরাতে
সফল হতে চাই | এবং আমি এবং আমার আহলিয়া একসাথে জান্নাতুল ফেরদাউস এ যেতে চাই |
পছন্দের আলেমগন
ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহঃ),ডঃ
ইমাম হোসেন, আবুবকর মোহাম্মদ জাকারিয়া,
১. বড়ো ভাইয়ের বয়স ২৬ ,Ba Second year পর্যন্ত পড়েছে ।বর্তমানে বেঙ্গালুরুতে কাজ করে। বিবাহিত এটি সন্তান আছে।
২.ছোটো ভাইয়ের বয়স ১৬ ক্লাস সেভেন পর্যন্ত পড়েছে। বর্তমান বড়ভাইয়ের সঙ্গে বাইরে কাজ করছে অবিবাহিত
বোনদের শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা
নেই
চাচাদের পেশা
একজন চাচা আছেন তিনি কৃষক
মামাদের পেশা
তিনজন মামা আছে
বড় মামা রাজমিস্ত্রি এখন বেঙলারে
মেজো মামা কৃষক চাষ বাষ করেন বেঙ্গলারে
ছোটো মামা ঠিকাদার বেঙ্গালুরুর তে
আপনার পরিবারের ধর্মীয় অনুশীলন মাত্রা কেমন ?
সাধারণ
পরিবারের দ্বীনি অবস্থার বিবরন
আমাদের পরিবারে আমরা তিন ভাই এবং আমাদের পিতামাতা রয়েছেন। দুঃখের বিষয় হলো,
আমাদের পারিবারিক পরিবেশ খুব
বেশি ধর্মীয় নয়।
আমি এবং আমার দাদো ছাড়া পরিবারের অন্য কেউ নিয়মিত সালাত আদায় করেন না।
বড় ভাইও সলাত আদায় করে গাফিলতি আছে |
দ্বীনি বিষয়ে তাদের উদাসীনতা বেশ এবং জ্ঞানের অভাব। ধর্মীয় জ্ঞান অর্জন বা আমলের ব্যাপারে
তাদের তেমন আগ্রহ দেখা যায় না।
[ আমি ফিকহে হানাফী হলেও আকিদায় এবং মানহাজে সালাফী কে অনুসর করি
পরিবারের আর্থিক অবস্থা
নিম্ন মধ্যবিত্ত
পরিবারের আর্থিক অবস্থার বিবরন
জমি কিছুটা আছে। আমার পিতা কৃষক চাষ বাষ করেন।
💍 প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈশিষ্ট্যাবলি
বয়স
১৮ - ২৩ বছর
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
উচ্চতা
৪'৯" - ৫'৪"
শিক্ষাগত যোগ্যতা
সর্বনিম্ন মাধ্যমিক হলেও চলবে কিন্তু দ্বীনি জ্ঞান থাকতে হবে। জ্ঞান অন্বেষণে আগ্রহী হতে হবে
মাযহাব/ফিকহ
হানাফি, শাফেয়ী, মালিকি, হাম্বলি, আহলে হাদীস
গায়ের রঙ
খুব ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা
ওজন
মানান সই
জেলা
মুর্শিদাবাদ, নদিয়া এছাড়া অন্য কোনো পাশের
জেলা, অন্যান্য জেলা আলোচনা সাপেক্ষ
আর্থিক অবস্থা
নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত
চারিত্রিক গুণাবলী
১. দৃঢ় দ্বীনদারিতা: যিনি আল্লাহভীতি (তাকওয়া) সম্পন্ন হবেন, নিয়মিত ফরয ইবাদত সমূহ পালন
করবেন, কুরআন ও সুন্নাহর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং শরীয়তের বিধান অনুযায়ী পর্দা পালন
করবেন এবং সালাত ও পর্দার ব্যাপারে কঠোর হবেন |
২.যিনি বিনয়ী , সৎ, বিশ্বস্ত এবং মার্জিত আচরণের অধিকারী হবেন। তিনি গীবত ও অনর্থক কথা
থেকে নিজেকে দূরে রাখবেন |
৩. যিনি সংসার পরিচালনায় দায়িত্বশীল হবেন, পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল হবেন
এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থাকবেন। সন্তান লালন-পালনে ইসলামী আদর্শ
অনুসরণ করবেন। যাকে বিয়ে করলে আমার সন্তানের উপর যে প্রথম হক আছে তা আদায় হবে|
৪. দ্বীনি ও দুনিয়াবি জ্ঞান অর্জনে আগ্রহী হবেন এবং আমাকেও সহযোগিতা করবেন |
৫. যিনি জাগতিক চাকচিক্য ও অপচয় পরিহার করে সরল ও পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হবেন।
৬. যার হচ্ছে শুধুদুনিয়ায় নয় বরং আখেরাতেও আমার সঙ্গী হিসেবে থাকার |
সর্বোপরি, আমি এমন একজন জীবনসঙ্গিনী চাই যিনি আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবেন এবং যার সাথে আমি একটি শান্তিপূর্ণ, দ্বীনী ও সুখী পরিবার গঠন করে আখিরাতের সফলতার দিকে
এগিয়ে যেতে পারব |
[ আমি চাই যে আমি এবং আমার স্ত্রী স্মার্টডিভাইস থেকে একটুদূরে থাকার যতটুকু প্রয়োজন
ততটুকু,কারণ তার জন্য আমাদের জন্য দায়িত্ব পালনে গাফিলতি এবং আমাদের সন্তানদের জন্য
ক্ষতিকর প্রভাব ফেলতে পারে | যদিও আমি মোবাইল টেকনিশিয়ান | তাই এ বিষয়ে সতর্কথাকতে
বলছি ]
📝 বিয়ের পরবর্তী পরিকল্পনার দৃষ্টিভঙ্গি
স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন?
ইনশাআল্লাহ পারবো
স্ত্রীকে পড়তে দিবেন?
না
স্ত্রীকে চাকরি করতে দিবেন?
না
মেয়ে পক্ষ থেকে কোনোরকম উপহার আশা করেন?
না
বিয়ের উদ্দেশ্য
বিয়ে করার কারণ :-
১) নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষা করতে | রসূলুল্লাহ (সাঃ) বলেছেন আল্লাহ তিন ব্যক্তির জন্য তার
সাহায্য করাকে নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন , তার মধ্যে একজন সেই যুবক যে নিজের
পবিত্ৰতা রক্ষার জন্য বিয়ে করে |
২) রসূলুল্লাহ ( সাঃ ) এর নির্দেশ এবং রসূলুল্লাহ ( সাঃ ) সহ সমস্ত নবী রসূলদের সুন্নাহ |
৩) একটি আদর্শ পরিবার গঠন করতে চাই যার প্রথম ধাপই হল বিয়ে করা |
৪) বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন এবং বরকত দান করেন |
৫) বিবাহ করে দুজনে মিলে জ্ঞান অর্জনে একে অপরকে সহজগিতা করবো তাহলে জ্ঞান অর্জন সহজ
হবে এছাড়াও একজন প্রতিদ্বন্দ্বিও পাওয়া যাবে |
বিবাহ একটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত | আল্লাহর আদেশ, রসূলের নির্দেশ এবং সমস্ত
নবীগনের সুন্নাত যা আমরা বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে জানতে পারি |
বিয়ে বিভিন্ন ধরনের গোনাহ থেকে বাচার জন্য মাধ্যম | যারা ফলে দৃষ্টিনত হয় এবং চারিত্রিক
পবিত্রতা রক্ষা পায় | বিয়ের মাধ্যমেই একজন মুমিন নিজের ধর্মপালনে আরো সক্রিয় হন |
বিয়ে সামাজিক শৃঙ্খলা রক্ষা করে এবং বিভিন্ন পাপের রাস্তা বন্ধ করে দেয় এবং একটি সুশৃঙ্খল
পরিবেশে গড়ার জন্য অন্যতম প্রধান ভূমিকা পালন করে |
আল্লাহকে সাক্ষী রেখে আমার অঙ্গীকার:
এই বায়োডাটায় প্রদত্ত সকল তথ্য সম্পূর্ণ সত্য ও সঠিক।
ভবিষ্যতেও আমি সবসময় সত্য তথ্য প্রদানে সতর্ক থাকব।