বায়োডাটাটি দেখেছেন 426 জন
📋 ব্যক্তিগত তথ্যাবলি

বায়োডাটা নম্বর

WB-245

জন্মতারিখ

2003-12-06(সাল-মাস-দিন)

উচ্চতা

5'7"

ওজন

59 কেজি

গায়ের রঙ

উজ্জ্বল শ্যামলা

রক্তের গ্রুপ

B+

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

জেলা :

মুর্শিদাবাদ

থানা :

সালার

পোস্ট অফিস :

মালিহাটি

পিন কোড :

742401

সম্পূর্ণ ঠিকানা :

কান্দরা, সালার, মুর্শিদাবাদ

সর্বোচ্চ যোগ্যতা

ডিপ্লোমা / ITI

শিক্ষা প্রতিষ্ঠান

Asian international university

পাসের সাল

2026

বর্তমানে অধ্যয়নরত?

হ্যাঁ

বর্তমান পড়াশুনা

Diploma in Medical Radiology Techologist from Asian international university. (Final year exam finished) ইলমুল কিরাত নিয়ে পড়াশুনো করছি। জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম, কনকপুর (পাঁশকুড়া) - কিরাত বিভাগ এর প্রধান উস্তাদ কারী আব্দুল্লাহ হুসাইন সাহেব এর কাছে।

অন্য কোনো কোর্স করেছেন ?

হ্যাঁ

অন্য কি কোর্স করেছেন ও কোথায় ?

Diploma in computer Application Salar Indian Youth Literacy Academy

পেশা

স্টুডেন্ট, সঙ্গে পার্ট টাইম কাজ করি চাচা দের সহিত নিজস্ব দোকানে।

পেশার বিবরণ

স্টুডেন্ট, ব্যবসা (অ্যালুমিনিয়াম এর যাবতীয় জিনিস এর পাইকারি ও খুচরো বিক্রেতা)

কর্মস্থল

নিজস্ব গ্রাম।

বাহিরে যেমন পোশাক পড়া হয়

পাঞ্জাবী, জুব্বা ও ফর্মাল ড্রেস।

দাঁড়ি আছে?

জি, আলহামদুলিল্লাহ

কত বছর যাবত?

৬-৭ বছর প্রায়।

টাখনুর উপরে কাপড় পড়েন?

জি, আলহামদুলিল্লাহ

নামাজ পড়েন?

জী, আলহামদুলিল্লাহ

নন-মাহরাম মেনে চলেন?

জী, আলহামদুলিল্লাহ

শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?

নিজের তিলাওয়াতের শুদ্ধতার চূড়ান্ত সাক্ষ্য দেওয়ার অবস্থানে আমি নই, আমি এখনও উস্তাদের দরসে বসা একজন শিক্ষার্থী। তাঁহার তত্ত্বাবধান ও সংশোধনের আলোকে সহীহ তিলাওয়াতের চেষ্টা করে যাচ্ছি। আর সর্বপ্রকার পূর্ণতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। والله أعلم - আল্লাহই সর্বাধিক জ্ঞাত।

আপনার মানসিক বা শারিরিক কোনো সমস্যা আছে কি ?

না, আলহামদুলিল্লাহ

মাযহাব/ফিকহ

হানাফি

সিনেমা / গান এসব দেখেন বা শুনেন?

না। তবে বর্তমান সময়ে মোবাইল ও বিভিন্ন মাধ্যমে এসব বিষয় অনিচ্ছাকৃতভাবে সামনে চলে আসতে পারে বা আসে, তা সত্ত্বেও যথাসম্ভব সেগুলো থেকে দূরে থাকা এবং নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করি। والله أعلم।

বিশেষ কোন দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত?

আলহামদুলিল্লাহ, দ্বীনি খেদমতের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। পরিবারের ছোটদের দ্বীনি শিক্ষা দেওয়া, প্রয়োজনে মসজিদে ইমামতি করা, আজান শিক্ষা দেওয়া মাকামাত এর সহিত এবং মসজিদের বিভিন্ন কাজে সহযোগিতা করার তাওফিক আল্লাহ তাআলা দান করেছেন। পড়াশোনার পাশাপাশি চেষ্টা আছে শিক্ষার্থীদের আলাদা ভাবে তাজবিদ, সিফাত বিস্তারিত ভাবে পড়ানো। والله أعلم

নিজের সম্পর্কে কিছু কথা

আলহামদুলিল্লাহ, কুরআন মাজীদের সঙ্গে সময় কাটানো আমার সবচেয়ে প্রিয় বিষয়গুলোর একটি। বিশেষত মাকামাতের সহিত কিরাআত চর্চা করতে ভালো লাগে। পাশাপাশি দ্বীনি বইপত্র অধ্যয়ন এবং উপকারী জ্ঞান ও স্কিল অর্জনের প্রতি আগ্রহ রয়েছে। রেডিওলজি বিভাগের ছাত্র হিসেবে চিকিৎসাবিজ্ঞান ও মানবদেহের সৃষ্টিগত নিদর্শনসমূহ নিয়েপড়াশোনা করতেও ভালো লাগে। ব্যক্তিগত জীবনে সরলতা, শালীনতা, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও উত্তম চরিত্রকে মূল্যায়ন করি। কৃত্রিমতা, অহংকার, মিথ্যা, গীবত এবং অনর্থক কাজে সময় ব্যয় করা অপছন্দ করি। সাদাসিধে, পরিমিত ও দ্বীনকেন্দ্রিক জীবনযাপন পছন্দ। জীবনের স্বপ্ন হলো দ্বীন ও দুনিয়ার উপকারী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে একজন উত্তম মানুষ হিসেবে গড়ে তোলা, কুরআনের খিদমতের সঙ্গে সম্পৃক্ত থাকা, পরিবারকে দ্বীনের পরিবেশে পরিচালিত করা এবং এমন জীবন যাপন করা, যা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। والله أعلم

পছন্দের আলেমগন

১.মুফতি তাকি উসমানী (দা.বা.) ২.হযরত মুফতি তারিক মাসুদ (দা.বা.) ৩.হযরত মাওলানা তারিক জামিল (দা.বা.) ৪.হযরত মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরী (দা.বা.) ৫.হযরত মুফতি আজিজুল হক কাসেমী(দা.বা.) ৬.হযরত মুফতি ইব্রাহিম কাসেমী (দা.বা.) ৭.হযরত মুফতি আরিফ বিন হাবিব (দা.বা.) পছন্দের কারীগণ:- হযরত শাইখ মাহের আল-মুয়াইক্বলী (হাফিযাহুল্লাহ), হযরত শাইখ বান্দার বালিলাহ (হাফিযাহুল্লাহ), হযরত শাইখ মাহমুদ খলিল আল-হুসারী (রহিমাহুল্লাহ), হযরত শাইখ মুস্তাফা ইসমাঈল (রহিমাহুল্লাহ), হযরত শাইখ মুহাম্মদ সিদ্দীক আল-মিনশাওয়ী (রহিমাহুল্লাহ), হযরত শাইখ আব্দুল ওয়ালি আল-আরকানী (হাফিযাহুল্লাহ), হযরত কারী ইউসুফ আল-আজহারী (হাফিযাহুল্লাহ), হযরত কারী আব্দুল বাসিত আব্দুস সামাদ (রহিমাহুল্লাহ) এবং হযরত কারী মুহাম্মদ জাকারিয়া (হাফিযাহুল্লাহ)।

পছন্দের বই সমূহ

পঠিত ও অধ্যয়নরত বইয়ের মধ্যে রয়েছে:- তাযকিরাতুল আম্বিয়া, আর-রাহীকুল মাখতূম, আখলাকে মুহাম্মাদী, তাফসীরে আহসানুল বায়ান, মারেফুল কুরআন ও তাফসীরে ইবন কাসীর। এছাড়াও বিভিন্ন দ্বীনি, ঐতিহাসিক ও ইসলামী সাহিত্যভিত্তিক গ্রন্থ অধ্যয়ন অব্যাহত রয়েছে।

পরিবারের সদস্য গন

মা, বাবা, ভাই, বোন, চাচা

পিতার পেশা

ব্যবসা

মাতার পেশা

গৃহিনী

ভাইদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

ছোট ভাই অষ্টম শ্রেণীর ছাত্র হোস্টেল এ পড়াশোনা করে। স্টুডেন্ট, পেশাহীন।

বোনদের শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

বড়ো বন বি এ দ্বিতীয় বর্ষের ছাত্রী, ছোট বন পঞ্চম শ্রেণীর ছাত্রী, অবিবাহিত ও স্টুডেন্ট, পেশাহীন।

চাচাদের পেশা

ব্যবসা।

মামাদের পেশা

নেই

আপনার পরিবারের ধর্মীয় অনুশীলন মাত্রা কেমন ?

মাঝারি

পরিবারের দ্বীনি অবস্থার বিবরন

আলহামদুলিল্লাহ, পরিবারে দ্বীনি পরিবেশ বিদ্যমান। আব্বু নিয়মিত সালাত আদায় করেন। আম্মু পর্দার সহিত চলাফেরা করার চেষ্টা করেন, কুরআন তিলাওয়াত করেন। ছোট বোন অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও হিজাব মেনে চলার চেষ্টা করে এবং নিয়মিত কুরআন তিলাওয়াত করে। পরিবারের সকলেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দ্বীনের ওপর চলার এবং দ্বীনি পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন। والله أعلم।

পরিবারের আর্থিক অবস্থা

মধ্যবিত্ত

পরিবারের আর্থিক অবস্থার বিবরন

আলহামদুলিল্লাহ, পারিবারিকভাবে স্বচ্ছল অবস্থা রয়েছে। দুটি দ্বিতল (দোতলা) বসতবাড়ি রয়েছে। এছাড়াও সড়কসংলগ্ন কিছু জমি, কৃষিজমি এবং পুকুরে অংশীদারিত্ব রয়েছে, বাইক আছে একটি।

বয়স

১৮-২৫ বছর

বৈবাহিক অবস্থা

অবিবাহিত, বিধবা

উচ্চতা

৫ ফিট এর কম-বেশি

শিক্ষাগত যোগ্যতা

দ্বীনি ও জেনারেল উভয় শিক্ষাকেই গুরুত্বপূর্ণ মনে করি। তবে ডিগ্রি বা সনদের চেয়ে দ্বীনদারিতা, সহীহ আকীদা, উত্তম আখলাক, পর্দাবোধ এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার মানসিকতাকে অধিক প্রাধান্য দিই। আমার কাছে আল্লাহভীরুতা, লজ্জাশীলতা ও উত্তম চরিত্রই একজন মানুষের সর্বশ্রেষ্ঠ অলংকার। বিশেষভাবে, হাফিজা হলে ভালো হয়। কুরআন মাজীদের সঙ্গে আমার গভীর সম্পর্ক ও আগ্রহ থাকায় এমন একজন জীবনসঙ্গিনী কামনা করি, যাঁর জীবনেও কুরআনের প্রতি ভালোবাসা ও সংযোগ বিশেষভাবে বিদ্যমান। এতে পারস্পরিকভাবে কুরআনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং একটি কুরআনমুখী পরিবার গঠনে সহায়ক হবে, ইন শা আল্লাহ।

মাযহাব/ফিকহ

হানাফি, শাফেয়ী, মালিকি, হাম্বলি

গায়ের রঙ

খুব ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা, শ্যামলা

ওজন

৩০-৬৫ কেজি।

জেলা

যেকোনো জেলায়।

আর্থিক অবস্থা

নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত

চারিত্রিক গুণাবলী

জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে প্রত্যাশা করি, যিনি দ্বীনদার, সহীহ আকীদাসম্পন্ন, উত্তম আখলাকের অধিকারী এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার আন্তরিক চেষ্টা করেন। পর্দাবোধ, লজ্জাশীলতা, নম্রতা, ধৈর্য, দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কাম্য। সুখে-দুঃখে, স্বাচ্ছন্দ্যে-সংকটে আল্লাহর ওপর ভরসা রেখে একসাথে পথচলার মানসিকতা থাকলে তা বিশেষভাবে প্রশংসনীয়। সর্বোপরি, এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি কেবল দুনিয়ার জীবনেই নয়, আখিরাতের পথচলাতেও একজন উত্তম সহযাত্রী হবেন যার সান্নিধ্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সহায়ক হবে।

স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন?

জী।

স্ত্রীকে পড়তে দিবেন?

অবশ্যই, তবে আলোচনা সাপেক্ষ।

স্ত্রীকে চাকরি করতে দিবেন?

আলোচনা সাপেক্ষ।

মেয়ে পক্ষ থেকে কোনোরকম উপহার আশা করেন?

উপহার শব্দের দ্বারা যদি যৌতুক বা এ ধরনের কোনো পার্থিব দাবি বোঝানো হয়ে থাকে, তবে সে বিষয়ে আমার কোনো প্রত্যাশা নেই। আলহামদুলিল্লাহ, বিবাহকে আমি একটি বরকতময় সুন্নাহ ও পবিত্র বন্ধন হিসেবে দেখি, লেনদেন বা পার্থিব প্রাপ্তির মাধ্যম হিসেবে নয়। আল্লাহ তাআলা যা হালাল করেছেন, তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি,আর যা নিষিদ্ধ করেছেন, তা থেকে দূরে থাকাকেই কল্যাণ মনে করি।

বিয়ের উদ্দেশ্য

বিয়ে আমার কাছে একটি বরকতময় সুন্নাহ ও জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দ্বীনের পরিপূর্ণতা, চরিত্রের হেফাজত এবং কুরআন-সুন্নাহভিত্তিক একটি পরিবার গঠনের উদ্দেশ্যে বিয়ে করতে চাই। বিয়ে আমার কাছে একটি পবিত্র সুন্নাহ, দায়িত্ব ও আমানত। এটি এমন একটি বন্ধন, যেখানে স্বামী-স্ত্রী পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, সহযোগিতা ও আল্লাহ তাআলার সন্তুষ্টিকে কেন্দ্র করে দুনিয়া ও আখিরাতের পথে একে অপরের সহযাত্রী হয়। এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি দুনিয়া ও আখিরাতের পথচলায় একজন উত্তম সহযাত্রী হবেন।

আল্লাহকে সাক্ষী রেখে আমার অঙ্গীকার:
এই বায়োডাটায় প্রদত্ত সকল তথ্য সম্পূর্ণ সত্য ও সঠিক।
ভবিষ্যতেও আমি সবসময় সত্য তথ্য প্রদানে সতর্ক থাকব।

যোগাযোগ নম্বর আনলক করুন

১টি ক্রেডিট = ১টি বায়োডাটার যোগাযোগ নম্বর