বায়োডাটাটি দেখেছেন 114 জন
📋 ব্যক্তিগত তথ্যাবলি

বায়োডাটা নম্বর

WB-116

জন্মতারিখ

21/09/2004

উচ্চতা

5'8"

ওজন

71 কেজি

গায়ের রঙ

উজ্জ্বল শ্যামলা

রক্তের গ্রুপ

জানা নেই

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

জেলা :

দক্ষিণ ২৪ পরগনা

থানা :

বাসন্তী

পোস্ট অফিস :

কাঁঠাল বেড়িয়া

পিন কোড :

743329

সম্পূর্ণ ঠিকানা :

পোস্ট: কাঁঠালবেরিয়া, থানা: বসন্তী,
জেলা: দক্ষিণ ২৪ পরগনা, ব্লক: বসন্তী,
SDO অফিস: ক্যানিং

সর্বোচ্চ যোগ্যতা

উচ্চ মাধ্যমিক

উচ্চ মাধ্যমিক বোর্ড

অন্যান্য

শিক্ষা প্রতিষ্ঠান

খেরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা

পাসের সাল

2025

বর্তমানে অধ্যয়নরত?

হ্যাঁ

বর্তমান পড়াশুনা

আমি বর্তমানে মাওলানা আজাদ কলেজে এরাবিক অনার্স নিয়ে পড়ছি প্রথম বর্ষে।

অন্য কোনো কোর্স করেছেন ?

হ্যাঁ

অন্য কি কোর্স করেছেন ও কোথায় ?

অন্য কোর্স বলতে আমি এই — মাদ্রাসা নিজামিয়া, ক্যানিং থেকে হিফজ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ।
এবং ২০২৩ সালে মাধ্যমিক (আলিম) দিয়েছি, সেখানে রাজ্যের মধ্যে সপ্তম হয়েছিলাম আলহামদুলিল্লাহ।
এরপর ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক (ফাজিল) দিয়েছি, যেখানে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিলাম আলহামদুলিল্লাহ।

পেশা

নিজস্ব কোচিং সেন্টার আছে

পেশার বিবরণ

আমি এখনো যেহেতু পড়াশোনা করছি সুতরাং পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহ করার জন্য আলহামদুলিল্লাহ আমি কোচিং সেন্টার পরিচালনা করি। তাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনকাম হয়ে যায়।

কর্মস্থল

কর্মস্থল আমার বাড়ির কাছেই।

বাহিরে যেমন পোশাক পড়া হয়

টুপি, পাঞ্জাবি, কখনো কাটা পাঞ্জাবি, কখনো গোল পাঞ্জাবি ( জুব্বা) এবং পায়জামা, আর বাড়িতে থাকাকালীন আশেপাশে চলার জন্য লুঙ্গি এবং পাঞ্জাবি করা হয় আগেই বলেছি আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার তাই ড্রেস আপ মাদ্রাসার মতই। আলহামদুলিল্লাহ সুন্নাতি লেবাস পরিধান করি।

দাঁড়ি আছে?

জি, আলহামদুলিল্লাহ

কত বছর যাবত?

যেদিন থেকে দাঁড়ি উঠেছে, সেদিন থেকেই রেখে আসছি। কোনোদিন ব্লেড লাগাইনি — আলহামদুলিল্লাহ।

টাখনুর উপরে কাপড় পড়েন?

জি, আলহামদুলিল্লাহ

নামাজ পড়েন?

জি আলহামদুলিল্লাহ।

নন-মাহরাম মেনে চলেন?

অনেকটা, আর যেহেতু আমি নিজেই কোচিং সেন্টারে পড়াই সুতরাং সেখানে এটা মেনটেইন করা সম্ভব হয় না।

শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?

আলহামদুলিল্লাহ।

আপনার মানসিক বা শারিরিক কোনো সমস্যা আছে কি ?

না, আলহামদুলিল্লাহ

মাযহাব/ফিকহ

হানাফি

সিনেমা / গান এসব দেখেন বা শুনেন?

নাটক সিরিয়াল গান এসব দেখি না আলহামদুলিল্লাহ তবে মাঝেমধ্যে মুভি দেখা হয় মোবাইলে।

বিশেষ কোন দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত?

আপাতত নেই। আগে ছিলাম, এখন আর নেই।

নিজের সম্পর্কে কিছু কথা

আমার শখ বলতে গেলে আমি একটু ঘুরতে পছন্দ করি ট্রাভেলিং আমার ভালো লাগে। আর বিশেষত পিতা-মাতাকে ভালবাসি। এবং তাদেরকে নিয়েই চলতে চাই।

এবং স্বপ্ন হল ইনশাআল্লাহ কোন বড় এক জায়গায় যাওয়ার যেমন যদি বলি প্রফেসর কিংবা স্কুল টিচার ইত্যাদি। জানিনা, এটা কতদূর পূরণ হবে কারণ রাজ্যের অবস্থা খারাপ। আমি খুব সাধারন ছেলে আমার পছন্দ বলতে ওই সমস্ত মানুষদের সঙ্গে আমি মিশতে খুবই পছন্দ করি যারা একান্ত আমাকে বিশ্বাস করে বা বিশ্বাস করে আমার সাথে চলতে চাই। কিন্তু ঐ সমস্ত মানুষদেরকে আমি ঘৃণা করি যারা আমার পিছনে আমাকে সমালোচনা করে আমি তাদের সাথে চলতেও চাই না।

আর আমি একটা মানুষকে ততক্ষণ বুঝাতে চাই যতক্ষণ সে তার লিমিট ক্রস না করে অর্থাৎ আমি সম্পর্কে থাকতে চেষ্টা করি সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে নয়। আমার রুচিবোধ বলতে গেলে আমি একটু ইসলামিক মাইন্ডের ছেলে সুতরাং রুচিবোধ সেই অনুযায়ী হবে।

বাদবাকি আমার যদি ওয়াইফের কথা বলি যে হবে সে একান্ত আমার হতে হবে কারণ আমি এমন একটা ছেলে যে কোন নারীর সংস্পর্শে আসেনি আর সুতরাং যে আমার জীবনে আসবে তাকে এই ওয়াদা মনে নিয়ে আসতে হবে যে তার ১০০ শতাংশ দিয়ে সে আমাকে ছাড়া আর কাউকে চিনবে না।

এবং এই ওয়াদা আমিও তাকে দেব যে আমার ১০০ শতাংশই আমি তাকে ভালোবাসবো তাকে নিয়ে ঘুরবো তাকে নিয়েই আমার দুনিয়া সাজাবো। মানে আমি বোঝাতে চাইছি যে একজন একজনের যে পোশাক এটা যেন প্রমাণ হয়। অর্থাৎ তৃতীয় কোন ব্যক্তি মাঝখানে যাতে না আসে। এটা বলার কারণ হলো বর্তমান পরিস্থিতি দেখে উপলব্ধি।

পছন্দের আলেমগন

আরিফ বিন হাবিব, শায়খ আহমাদুল্লাহ।

পছন্দের বই সমূহ

আল ফিকহুল আকবার, মিশকাতুল মাসাবিহ, তাফসীরে জালালাইন, আল কুদুরী, আরবি সাহিত্য।

পরিবারের সদস্য গন

মা, বাবা, ভাই, বোন, চাচা, মামা

পিতার পেশা

ড্রাইভার

মাতার পেশা

গৃহিণী

ভাইদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

একটি ছোট ভাই, ২০২৬ সালে মাধ্যমিক দেবে। সে অবিবাহিত।

বোনদের শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

একটি বোন, সবার ছোট সে বর্তমানে ক্লাস সিক্সে পড়ছে। সেও অবিবাহিত।

চাচাদের পেশা

একটি চাচা, উনি হায়দ্রাবাদে গাড়ি চালান।

মামাদের পেশা

একটি মামা, উনি রাজমিস্ত্রি।

আপনার পরিবারের ধর্মীয় অনুশীলন মাত্রা কেমন ?

মাঝারি

পরিবারের দ্বীনি অবস্থার বিবরন

আলহামদুলিল্লাহ ভাই ও হাফেজ আমিও হাফেজ সুতরাং এর থেকে বুঝা যায় যে পরিবার কেমন চলে বোন অথবা মা বাহিরে গেলে তারা পর্দা ছাড়া বের হন না। এবং তারা নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করে। এবং কোরআন তেলাওয়াত করে। দ্বীন সম্পর্কে জ্ঞান নেওয়ার চেষ্টা করে।

আমার মায়ের স্বপ্ন একটা দ্বীনি পরিবার গড়ে তোলা। আব্বুও নামাজ পড়েন। এবং ছোট ভাই সেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই নামাজি।। সবাই মাহে রমজানের রোজা রাখে।। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।। দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ।

পরিবারের আর্থিক অবস্থা

নিম্ন মধ্যবিত্ত

পরিবারের আর্থিক অবস্থার বিবরন

আব্বু ভাড়ার গাড়ি চালান সেখান থেকে আলহামদুলিল্লাহ কিছু অর্থ আছে এবং আমি কোচিং সেন্টার চালাই সেখান থেকে কিছু অর্থ আছে আলহামদুলিল্লাহ সাংসারিক জীবনে সুন্দরভাবে আল্লাহ চালিয়ে নিয়ে যান। তেমন কোন সমস্যা হয় না তবে ঋণ কিছু রয়েছে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোনদিন খারাপ খাওয়ান না কিংবা খারাপ পরান না।

হতে পারে আমরা গরিব কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চলন ফেরন দেখে কেউ এটা বিশ্বাস করতে পারে না যে আমরা গরিব। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

বয়স

20 বছরের নীচে

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

উচ্চতা

সর্বনিম্ন 5 ফুটের উপরে। 5 ফুট 2-4 ইঞ্চি হলে ভালো।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক স্কুল অথবা মাদ্রাসা বোর্ড থেকে পড়া কিংবা মাদ্রাসায় পড়া কোন মেয়ে। মোটামুটি আমি বলতে চাইছি যে তার দ্বীনের জ্ঞান থাকবে।
দ্বীন কিভাবে পরিচালনা করতে হয় একটি সাংসারিক জীবনে কিংবা সাংসারিক জীবনে কিভাবে সবকিছু মেইনটেইন করতে হয় — এই ধারণাটা থাকবে।

মাযহাব/ফিকহ

হানাফি

গায়ের রঙ

খুব ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা

ওজন

৪৬-৫২ কম বেশি হলে সমস্যা নেই।

জেলা

দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, ও আশেপাশের জেলা।

আর্থিক অবস্থা

নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত

চারিত্রিক গুণাবলী

🌸 ১. আল্লাহভীরু (Taqwa) সে জানে, আল্লাহ সব কিছু দেখেন। পাপ থেকে বাঁচে, নামাজে অটল থাকে, হারাম থেকে দূরে থাকে। তার চোখে তোমার প্রতি সম্মান থাকে, আর আল্লাহর ভয়ে সে গোনাহ থেকে দূরে থাকে।

🌺 ২. ইমানদার ও আমলকারী শুধু নামাজ নয়, কুরআন পড়ে, বোঝে, ও জীবনে প্রয়োগ করে। দোআ করে, ইসলামী আদব মেনে চলে, হিজাব ও পর্দায় থাকে। ঘর সামলানো ও স্বামীকে সহায়তা করাকে ‘ইবাদত’ মনে করে।

🌼 ৩. আনুগত্যশীলা ও শ্রদ্ধাশীল স্বামীর প্রতি বিদ্বেষ বা অহংকার নয়, বরং নম্রতা ও মিষ্টতা। সে বুঝে, দাম্পত্য জীবনের সৌন্দর্য একে অপরের প্রতি সম্মান আর মায়ায়।

🌹 ৪. ভালো চরিত্রের অধিকারী (Akhlaq) কোমলভাষী, ধৈর্যশীলা, গীবত-পরনিন্দা করে না। আত্মীয়-স্বজনের প্রতি ভদ্র আচরণ করে। রাগ নিয়ন্ত্রণে রাখে, ক্ষমাশীল।

🌻 ৫. আমানতদার ও বিশ্বস্ত স্বামীর অনুপস্থিতিতেও তার ইজ্জত, সম্পদ ও মানসম্মান রক্ষা করে। গোপনীয়তা রক্ষা করে, কাউকে অযথা নিজের সংসারের কথা বলে না।

🌷 ৬. প্রেমময় ও যত্নশীলা ভালোবাসাকে শুধু কথায় নয়, যত্নে প্রকাশ করে। স্বামীর সুখ-দুঃখে পাশে থাকে, তাকে অনুপ্রেরণা দেয়। ছোট ছোট বিষয়ে আনন্দ ছড়িয়ে দেয় — যেমন হাসি, যত্ন, এক কাপ চা, বা একটা দোয়া।

🌺 ৭. জ্ঞানী ও বিবেচক দ্বীন সম্পর্কে জানতে চায়, শিখতে ভালোবাসে। জীবনের সিদ্ধান্তে কুরআন-সুন্নাহর আলোকে চিন্তা করে। সন্তানদের ইসলামি পথে গড়তে চায়।

🌙 ৮. সন্তুষ্ট ও কৃতজ্ঞ বেশি কিছু দাবি করে না, বরং যা আছে তাতেই সুখী। “আলহামদুলিল্লাহ” তার মুখে সবসময় থাকে। পরীক্ষার সময় ধৈর্য ধরে, ভালো সময়ে শোকর আদায় করে।

🌼 সংক্ষেপে: “দুনিয়ার সব জিনিসই সম্পদ, কিন্তু তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো দীনদার স্ত্রী।” — (সহিহ মুসলিম) তাই একজন উত্তম স্ত্রী আমি আশা করি। এবার কিছু জিনিস মানিয়ে নেওয়া যাবে ইনশাআল্লাহ।

N:B আমি আগেই বলেছি যে আমি একটু অন্যরকম ছেলে। যদি কোন মেয়ে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবে সে শুধুমাত্র আমারই হয়ে আসতে হবে। মানে তার ১০০ শতাংশ দিয়ে শুধুমাত্র আমাকেই ভালোবাসতে হবে, এবং আমারও কর্তব্য আমার ১০০ শতাংশ দিয়ে তাকে ভালোবাসা। সে যদি এক শতাংশও অন্য কোন নন-মাহরাম ছেলেকে নিয়ে ভাবে — সে যে সম্পর্কই হোক — আমি সেটা মেনে নেব না বা বরদাস্ত করবো না।

আমি যেমন চাই আমার স্ত্রীকে সর্বোচ্চ সুখে রাখতে, তারও কর্তব্য আমাকে সর্বোচ্চ সুখে রাখার চেষ্টা করা। আমি যেমন তার পোশাক, সেও আমার পোশাক — সুতরাং আমরা একে অপরের পরিপূরক। তার নিয়ত থাকবে শুধুমাত্র আমাকে ভালোবেসে, আমাকে আপন করে নিয়ে ইহকাল কাটিয়ে পরকালের সাহারা হওয়া।

আর সর্বোপরি — আমি আমার বাড়িতে কোন চাকর বা কাজের মেয়ে আনছি না। আমি আমার বউকেই আনছি, অর্থাৎ আমার অর্ধাঙ্গিনী। সুতরাং তার কর্তব্য হবে তার অর্ধাঙ্গ হওয়ার বিষয়টাকে পূর্ণাঙ্গ করা।

স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন?

আলহামদুলিল্লাহ।

স্ত্রীকে পড়তে দিবেন?

না, তবে আমার কাছে পড়লে বা আমি কিছু পড়ালে কিংবা অনলাইন মাধ্যমে কোন দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইলে তখন ভেবে দেখবো।

স্ত্রীকে চাকরি করতে দিবেন?

না,

মেয়ে পক্ষ থেকে কোনোরকম উপহার আশা করেন?

না,

বিয়ের উদ্দেশ্য

যদি বলেন এক কথায় কেন বিয়ে করছেন তাহলে উত্তর দেবো চরিত্র রক্ষার্থে।

বিস্তারিতভাবে বললে বিয়ে মানেই শুধু নিজের যৌন সুখ উদযাপন নয়। মানে একে অপরের সাহারা হওয়া, একে অপরের মধ্যে শান্তি খুঁজে নেওয়া। এবং বিশেষত গুনাহ থেকে বাঁচার একটাই উপায় তা হলো বিয়ে। বিয়ে ছাড়া একটা যুবক কোনদিন এই ফেতনামায় পরিবেশে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না।

আমি বিয়ে করব— কারণ আমি বুঝে গেছি, মানুষ একা সুখী হতে পারে না। জীবনের প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি ক্লান্তির মুহূর্তে কারো প্রয়োজন হয় যে পাশে বসে বলবে — “সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।”

আমি বিয়ে করব— কারণ আমি এমন এক সঙ্গিনী চাই, যে আমার চেহারায় রাগ দেখলে চুপ করে যাবে, আর নামাজে দাঁড়িয়ে আমার জন্য চুপিচুপি দোয়া করবে।

আমি বিয়ে করব— কারণ নবী করিম ﷺ বলেছেন, “যখন একজন মানুষ বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করে ফেলে।” তাই আমি চাই আমার দ্বীনের বাকি অর্ধেকও পূর্ণ হোক — একজন দীনদার, ভালোবাসায় ভরা নারীর মাধ্যমে।

আমি বিয়ে করব— কারণ আমি এমন একটা ঘর চাই, যেখানে টেবিলের খাবার শুরু হবে “বিসমিল্লাহ” দিয়ে, আর শেষ হবে “আলহামদুলিল্লাহ” দিয়ে। যেখানে সকাল শুরু হবে আজানের সুরে, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে কেউ আমাকে বলবে — “কাল সকালে ফজর মিস করো না, ঠিক আছে?”

আমি বিয়ে করব— কারণ আমি চাই কেউ থাকুক, যে আমার ক্লান্ত কাঁধে মাথা রেখে শান্তি খুঁজে নেবে, আর আমি তার চোখে খুঁজে পাব “সুকূন” — যে সুকূন আল্লাহ বিবাহের মধ্যেই রেখেছেন।

আমি বিয়ে করব— কারণ আমি চাই না শুধু একটা সম্পর্ক, আমি চাই একটা দল — “Team for Jannah” — যেখানে আমরা একে অপরকে আল্লাহর দিকে টেনে নিয়ে যাবো, যেখানে আমরা দুজনেই বলব — “চলো, একসাথে জান্নাতে যাই।”

আমি বিয়ে করব— কারণ আমি চাই, আমার জীবনের প্রতিটি দোয়ায় একটা নাম থাকুক, যার জন্য আমি আল্লাহর কাছে কাঁদি। আর সেই নামটা হবে আমার স্ত্রীর — যে আমার দুনিয়া ও আখিরাতের সঙ্গী হবে, ইনশাআল্লাহ 🤍

শেষ কথা: আমি বিয়ে করব না শুধু ভালোবাসার জন্য, আমি বিয়ে করব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আমি বিয়ে করব এমন একজনকে, যার চোখে আমি আমার জান্নাতের পথ দেখতে পাবো।

সতর্কতা: বিয়ের পূর্বে নিজ উদ্যোগে বায়োডাটার সব তথ্য ভালোভাবে যাচাই করে নিশ্চিত হোন।