বায়োডাটাটি দেখেছেন 349 জন
📋 ব্যক্তিগত তথ্যাবলি

বায়োডাটা নম্বর

WB-144

জন্মতারিখ

2000-04-02(সাল-মাস-দিন)

উচ্চতা

5'7"

ওজন

49 কেজি

গায়ের রঙ

শ্যামলা

রক্তের গ্রুপ

জানা নেই

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

জেলা :

হুগলি

থানা :

ধনিয়াখালি

পোস্ট অফিস :

লোকাবাটি

পিন কোড :

712302

সম্পূর্ণ ঠিকানা :

লোকাবাটি, উত্তরপাড়া, ধনিয়াখালি, হুগলী



(কিছু অতিরিক্ত তথ্য:- আমরা মূলত মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রামে জন্মেছি, সেখানেই বড় হয়েছি এবং পড়াশোনা করেছি। তবে ২০১২ সাল থেকে আমরা হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত একটি গ্রামে স্থায়ীভাবে বসবাস করছি, যেটি আমাদের মামার বাড়ি। আমরা হুগলিতে চলে আসার মূল কারণ ছিল দূরত্বজনিত অসুবিধা। মুর্শিদাবাদ ও হুগলির মাঝে যাতায়াত করা অনেকটা কষ্টকর হয়ে পড়েছিল—বিশেষ করে যখন আত্মীয়-স্বজনের কেউ অসুস্থ হতেন বা ইন্তেকাল করতেন, তখন দ্রুত যাওয়া সম্ভব হতো না। এসব বিষয় বিবেচনা করেই আমাদের পরিবার স্থায়ীভাবে মামার বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়।)

সর্বোচ্চ যোগ্যতা

অন্যান্য

বিস্তারিত লিখুন

ষষ্ঠ শ্রেণি পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠান

গিরিয়া হাই স্কুল

পাসের সাল

সম্ভবত 2012 পড়াশোনা ছেড়েছি

বর্তমানে অধ্যয়নরত?

না

অন্য কোনো কোর্স করেছেন ?

হ্যাঁ

অন্য কি কোর্স করেছেন ও কোথায় ?

Class 6 এর পর আর স্কুলে যাওয়া হয়নি বা পড়াশোনা করা হয়নি। তবে হেদায়েত পাওয়ার পর, অফলাইন ও অনলাইন— উভয় মাধ্যমেই দ্বীনি ইলম অর্জনের চেষ্টা করে আসছি। আলহামদুলিল্লাহ, কিছু অনলাইন একাডেমির মাধ্যমে প্রয়োজনীয় ইসলামী জ্ঞান আহরণের জন্য একাধিক কোর্স সম্পন্ন করার চেষ্টা করেছি..! অনলাইন কোর্সসমূহ: Darul Amal Academy: বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কোর্স Nurul Quran Academy: 1. প্রাথমিক দ্বীন শিক্ষা 2. ইসলামের দৃষ্টিতে গীবত 3. ইলম ও আদব 4. ফিকহুস সিয়াম (রোজার জরুরি মাসায়েল) 5. কোরআন সহিহকরণ শর্ট কোর- চলমান তবে এখন প্রতিটি পদক্ষেপে বুঝতে পারি, পড়ালেখার প্রকৃত মূল্য কতটা গভীর। পড়ালেখা শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং এটি নিজের আত্মপরিচয় গঠনের শক্তিশালী উপায়। একজন যত বেশি জ্ঞান অর্জন করবে, ততই তার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ইসলামকে গভীরভাবে বোঝার ও অধ্যয়ন করার সুযোগ সৃষ্টি হবে। সেই সঙ্গে, এই জ্ঞানের প্রভাব ভবিষ্যতে তার সন্তানদের মাঝেও ইতিবাচকভাবে প্রতিফলিত হবে। এই একটি বিষয় নিয়ে আমি খুবই লজ্জিত অনুভব করি, তবুও আলহামদুলিল্লাহ এখন দ্বীন ইসলামকে গভীরভাবে শেখার অনুধাবন করার ও মেনে চলার হৃদয়ের তৃষ্ণা জেগেছে, কিন্তু আমি তো মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি, তাই পড়ালেখায় কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক। জীবনের অভিজ্ঞতা থেকে শিখছি প্রতিনিয়ত। তবে অবশ্যই "ফরজে আইন" পরিমাণ জ্ঞান আছে। তবুও উলেমা কেরামেরদের ভিডিও দেখে, কিছু দ্বীনি বইপত্র পড়ে ইলম অর্জন করার চেষ্টা করেছি এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে নফস সময় বাস্তবতা আর ব্যস্ততা এগুলো কিছু হতে দেয় না, তবুও আলহামদুলিল্লাহ যতটা পারি জ্ঞান অর্জন করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি।

পেশা

গোল্ড ডিজাইনার

পেশার বিবরণ

আমি গোল্ড ডিজাইনার (স্বর্ণ ডিজাইনার)। আমি হরিয়ানা রাজ্যের সিরসা শহরে একটি স্বর্ণের দোকানে কাজ করি। সেখানে আমি বিভিন্ন ধরনের গহনা তৈরি করি, যেমন—রিং (আংটি), নেকলেস, হার, ইয়ারিং (কানের দুল)। আলহামদুলিল্লাহ, উপার্জন হালাল।

কর্মস্থল

হরিয়ানা, সিরসা শহর

বাহিরে যেমন পোশাক পড়া হয়

প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পায়জামা—এসবই সাধারণভাবে পরা হয়। তবে আমি পাঞ্জাবি পরতে বেশি পছন্দ করি, কারণ এটি আমার কাছে ইসলামী রীতির সঙ্গে বেশি মানানসই।

দাঁড়ি আছে?

জি, আলহামদুলিল্লাহ

কত বছর যাবত?

আলহামদুলিল্লাহ, সুন্নাহ মোতাবেক দাড়ি আছে এবং শুরু থেকেই তা পালন করার চেষ্টা করছি।

টাখনুর উপরে কাপড় পড়েন?

জি, আলহামদুলিল্লাহ

নামাজ পড়েন?

আলহামদুলিল্লাহ, ২০১৭ সাল থেকে নামাজ পড়া শুরু হয়েছিল, তবে তখন অনিয়মিত ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে, ২০২০ সাল থেকে নিয়মিত নামাজ আদায় করছি।

নন-মাহরাম মেনে চলেন?

জ্বী, সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ

শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?

একদম বিশুদ্ধভাবে রেটিং তেলাওয়াত করতে পারিনা, তেলাওয়াত করতে করতে প্রায় আটকে যায় আটকে আটকে তেলাওয়াত করতে পারি, তবে শেখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন আরও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ।

আপনার মানসিক বা শারিরিক কোনো সমস্যা আছে কি ?

না, আলহামদুলিল্লাহ

মাযহাব/ফিকহ

হানাফি

সিনেমা / গান এসব দেখেন বা শুনেন?

না, অনিচ্ছাকৃতভাবে চোখে পড়লেও, দৃষ্টির হেফাজতের চেষ্টা করি।

বিশেষ কোন দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত?

তেমনভাবে যুক্ত নেই "তবে তাবলীগের লাইনে একবার ৪০ দিনের দাওয়াতি সফরে সময় কাটানো হয়েছিল। মাঝে মাঝে ৩ দিনের সফরে যাওয়া হয়, এর পাশাপাশি, শহরের তালিমে বসারও সুযোগ থাকে।"

নিজের সম্পর্কে কিছু কথা

শখ ও আগ্রহ: আমি একজন সাদাসিধে, সাধারণ মানুষ। দুনিয়াবি শখ-আহ্লাদ খুবই কম। আল্লাহ তাআলা যখন আমাকে হেদায়াত দান করেছেন, তখন থেকেই চেষ্টা করছি তাঁর হুকুম ও রাসূলুল্লাহ ﷺ–এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে। আমার শখ মূলত ইসলামকেন্দ্রিক। ইসলামি বই পড়তে ও সংগ্রহ করতে ভালো লাগে। তবে এটা ভাবা ঠিক হবে না যে আমি খুব জ্ঞানী বা দক্ষ কোনো পাঠক। আসলে আমি উচ্চশিক্ষিত নই—মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। তাই বাংলা, ইংরেজি বা আরবি কোনো ভাষাতেই তেমন পারদর্শী নই। পড়া-লেখায়ও খুব বেশি দক্ষ নই। এই সীমাবদ্ধতার মাঝেই যতটুকু পারি, চেষ্টা করে যাই। মাঝেমধ্যে একটু ঘোরাঘুরি ভালো লাগে, তবে সময় ও বাস্তবতা সবসময় সে সুযোগ দেয় না। তবুও আলহামদুলিল্লাহ যতটুকু আছে, তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি এবং নিজের সামর্থ্যের মধ্যে দ্বীনের পথে এগিয়ে চলার চেষ্টা করে যাচ্ছি। পছন্দ-অপছন্দ: আমি নিরিবিলি, একাকী পরিবেশ পছন্দ করি। সবসময় চেষ্টা করি পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, কারণ। পবিত্রতা ঈমানের একটি অঙ্গ। ইসলামি আদর্শ, আখলাক ও সংস্কৃতিতে নিজেকে গড়ে তুলতে চাই। হারাম গান-বাজনা, মুভি, শিরক, বিদআত ও কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখি। গায়রে মাহরাম নারীদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। দাওয়াতি কাজে আগ্রহী, মানুষকে ইসলামের ডাকতে, তাদের অন্তরে আল্লাহর ভয় জাগাতে এবং আখিরাতমুখী করতে ভালো লাগে। ফালতু বিষয় নিয়ে অপ্রয়োজনীয় বকবক পছন্দ করি না। তর্ক-বিতর্ক ও ঝগড়া-বিবাদ একেবারেই অপছন্দ। সবসময় চেষ্টা করি হাসিমুখে, নরম ভাষায় ও ভদ্রভাবে চলতে। রুচি ও মনোভাব: নতুন কারো সঙ্গে সহজে মিশে যাই না-মিশতে একটু সময় লাগে। আমি চাই-আমার জীবনধারা, পোশাক-আচরণ, সব কিছু ইসলামিক সংস্কৃতির ছায়ায় হোক। নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়াই আমার রুচি ও চেতনার মূল। স্বপ্ন ও লক্ষ্য: আমার সবচেয়ে বড় স্বপ্ন-একজন দ্বীনদার, চক্ষু শীতলকারী জীবনসঙ্গিনী পাওয়া, আমাদের বিয়েটি হবে নববী তরিকা অনুযায়ী, সুন্দর ও সাদাসিধে। আমি চাই, বিয়ের আয়োজনটি ছোট এবং কম খরচে হোক। বিশেষভাবে, আমার ইচ্ছে যে, বিয়েটি মসজিদে অনুষ্ঠিত হোক। কারণ, যত ছোট এবং সরল আয়োজন করা হবে, ততই ফ্রি মিক্সিং এবং গুনাহপূর্ণ আড্ডা থেকে বিরত থাকা সম্ভব হবে। এতে করে আমাদের বিয়ে হবে একেবারে সঠিক ইসলামী শিষ্টাচারে, ইনশাআল্লাহ। আমি চাই, একটি ইসলামিক পরিবার গড়ে তুলতে, যেখানে সন্তানরা বেড়ে উঠবে দ্বীন ও আখলাকের আলোকে। আল্লাহ তাওফিক দিলে হজ করারও দৃঢ় নিয়ত আছে। তবে আমি কখনোই নিজেকে পাপমুক্ত, ভুলের ঊর্ধ্বে, বা নিখুঁত কোনো মোখলেস বান্দা মনে করি না। আমি একজন মুমিন- কিন্তু এখনো পূর্ণতা পাইনি। আমি তাওবার পথেই থাকতে চাই এবং হেদায়েতের আলোতেই বাঁচতে চাই।

পছন্দের আলেমগন

আবু ত্বহা মুহাম্মাদ আদনান, শায়েখ আহমাদুল্লাহ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, জামশেদ মজুমদার, আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবু বকর জাকারিয়া, মুফতি তারিক মাসুদ, আরো ইত্যাদি....

পছন্দের বই সমূহ

আমার নবী মুহাম্মদ, মুহসিনীন, বেলা ফুরাবার আগে, ম্যাসেজ, বিয়ের উপহার, ফাইজুল কালাম, ঈমান শিক্ষা, দিনে ফেরার পর হারিয়ে যেয়ো না, আরো ইত্যাদি…

পরিবারের সদস্য গন

মা, বাবা, ভাই, বোন, চাচা, মামা

পিতার পেশা

আব্বা একসময় রাজমিস্ত্রির কাজ করতেন (তবে এখনো মাঝেমধ্যে করে), কিন্তু বয়সের ভারে এখন আর সেই কষ্টসাধ্য পেশায় সম্পৃক্ত থাকা সম্ভব নয়। বর্তমানে তিনি বাড়িতে সেলাইয়ের কিছু ছোটখাটো কাজ করে সময় কাটান ও পরিবারে সহায়তার চেষ্টা করেন।

মাতার পেশা

গৃহিণী

ভাইদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

আমার ভাই ছোট ও মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। বয়স আনুমানিক ২০-২১। এখনো অবিবাহিত। আমার মতো সেও একই ধরনের কাজ করে এবং আমরা একই শহরে থাকি, তবে সে আলাদা একটি দোকানে কাজ করে।

যদিও এখনো পুরোপুরি প্র্যাক্টিসিং মুসলিম (অনুশীলনকারী মুসলিম) নয়, তবুও আলহামদুলিল্লাহ মাঝে মাঝে নামাজ আদায় করে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, তিনি তাকে পূর্ণ হেদায়েত (সঠিক পথের দিশা) দান করুন এবং দ্বীনের সোজা পথে চলার তাওফিক (সামর্থ্য) দান করুন—আমীন।

বোনদের শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

আমার বোন আমাদের ভাইবোনদের মধ্যে সবচেয়ে বড়। তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি বিবাহিত এবং বর্তমানে একজন গৃহিণী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দুই সন্তানের মায়ের ভূমিকা পালন করছেন।

যদিও তিনি এখনো পুরোপুরি প্র্যাক্টিসিং মুসলিম নন, তবে আল্লাহর প্রতি তাঁর এক ধরনের আত্মসচেতনতা রয়েছে। তিনি নিয়মিত নামাজ আদায় করার চেষ্টা করেন এবং আল্লাহর বিধান মেনে চলার জন্য সদা আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন তাঁকে আরও হিদায়েত দান করেন—আমীন।

চাচাদের পেশা

আমার আব্বাকে নিয়ে চাচারা মোট সাত ভাই। তাঁদের কেউ কেউ মুর্শিদাবাদে বসবাস করেন, আবার কেউ কেউ ছড়িয়ে আছেন বিভিন্ন শহর ও গ্রামে। বেশিরভাগ চাচারাই রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত,

মামাদের পেশা

তিন মামা, সবাই কৃষিকাজের সাথে যুক্ত,

আপনার পরিবারের ধর্মীয় অনুশীলন মাত্রা কেমন ?

মাঝারি

পরিবারের দ্বীনি অবস্থার বিবরন

আমার পরিবার কথা যদি বলি, তারা অন্যান্য সাধারণ মুসলিম পরিবারের মতোই, পুরোপুরি প্র্যাক্টিসিং মুসলিম না হলেও, তারা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে এবং কুফর ও শিরক থেকে দূরে থাকার চেষ্টা করে। আমি যতটা জানি ও বুঝি, ততটা অনুযায়ী আমি তাদেরকে আল্লাহর বিধান সম্পর্কে দাওয়াত দিয়ে সচেতন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, তারা ফরজ ইবাদতগুলো মানার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে পর্দা সংক্রান্ত বিষয়ে — বিশেষ করে মাহরাম ও নন-মাহরামের পার্থক্য এবং আচরণের ক্ষেত্রে — এখনও ততটা সচেতনতা বা কঠোরতা গড়ে ওঠেনি। এই দিকটা আরও সংশোধনের প্রয়োজন অনুভব করি।

আমি যখন বাড়িতে থাকি, তখন মাগরিবের নামাজের পর পরিবারের সবাইকে নিয়ে হাদীসের কিতাব থেকে তালিম করার চেষ্টা করি। আমার এই ছোট্ট প্রচেষ্টা—পরিবারের মধ্যে দ্বীনি পরিবেশ গড়ে তোলা, যাতে আমাদের মন আরও বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, এবং প্রতিটি হৃদয়ে আল্লাহর ভালবাসা গভীরভাবে গেঁথে যায়।

পরিবারের আর্থিক অবস্থা

নিম্ন মধ্যবিত্ত

পরিবারের আর্থিক অবস্থার বিবরন

বর্তমানে আমাদের পরিবারে আমরা চারজন একসঙ্গে থাকি—আব্বা, মা, আমি ও ভাই। চাচারা অন্যান্য শহরে থাকেন।

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের যা কিছু আছে, তা দিয়েই ভালোভাবে জীবনযাপন চলছে। আমরা আমাদের নিজস্ব বাড়িতে থাকি। পুরনো দুটি ঘর আগে থেকেই রয়েছে, আর নতুন করে আরও দুটি ঘর নির্মাণ করা হয়েছে—যার কিছু কাজ এখনো বাকি আছে। এছাড়াও আমাদের জন্মস্থানে একটি ছোট ঘর এবং অল্প কিছু জায়গা রয়েছে।

তবে আমাদের খুব বেশি অতিরিক্ত জমি বা সম্পদ নেই। তবুও আল্লাহ যা দিয়েছেন, তাতেই আমরা সন্তুষ্ট এবং কৃতজ্ঞ।

বয়স

18 - 23 বছর

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

উচ্চতা

4'10" থেকে 5'3"

শিক্ষাগত যোগ্যতা

সর্বনিম্ন মাধ্যমিক পাস, মাদ্রাসার লাইনের হলেও হবে, (তবে অবশ্যই দ্বীনদার হতে হবে)।

মাযহাব/ফিকহ

হানাফি, শাফেয়ী, মালিকি, হাম্বলি, আহলে হাদীস

গায়ের রঙ

খুব ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা, শ্যামলা

ওজন

40 থেকে 52 কেজি

জেলা

হুগলি, হাওড়া, বর্ধমান, আশপাশে জেলার মধ্যে হলে ভালো হয়, (মুর্শিদাবাদ হলে, রঘুনাথগঞ্জ বা জঙ্গিপুরের আশপাশে)

আর্থিক অবস্থা

নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত

চারিত্রিক গুণাবলী

এ কথা সত্য যে, এই ফিতনার যুগে একজন সত্যিকারের দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া যেন মরুভূমিতে পানির খোঁজ করা। তাই এক কথায় বলতে গেলে- তিনি হবেন ধার্মিক, দ্বীনদার প্র্যাক্টিসিং, যার চিন্তাভাবনা হবে সবই ইসলামকে ঘিরেই, দ্বীনে ফেরার পর হারিয়েছি অনেক দুনিয়াবী বন্ধু-বান্ধব, দূরত্ব বেড়েছে আত্মীয়-স্বজনদের মধ্যে। জীবন কাটছে একাকীত্ব, তাই আমি এমন একজন স্ত্রী চায় যিনি শুধু স্ত্রী নয়, হবে বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধু, আমি এমন একজন জীবনসঙ্গিনী কামনা করি, যিনি নামাজ ও পর্দার ব্যাপারে কঠোরভাবে সচেতন হবেন। আল্লাহর বিধান ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলায় আগ্রহী হবেন। কুরআন তেলাওয়াত ও হাদীস চর্চা যার দৈনন্দিন জীবনের অংশ হবে। তিনি নগ্নতা, গান-বাজনা, সিনেমা, সিরিয়ালসহ সব ফিতনা ও হারাম থেকে নিজেকে দূরে রাখবেন। পরপুরুষ থেকে হেফাজতে থাকবেন এবং আচরণে শালীনতা বজায় রাখবেন। কুফর, শির্ক ও বিদআতের বিরুদ্ধেও হবেন আপোষহীন। ভালো কাজে উৎসাহ দিবেন, মন্দ কাজ থেকে বিরত রাখার মানসিকতা রাখবেন। শ্বশুর-শাশুড়ির সাথে উত্তম ব্যবহার করবেন, পারিবারিক দায়িত্বশীল হবেন এবং সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তোলার আগ্রহ থাকবে। তিনি হবেন দায়িত্বশীল, ধর্মীয় বিষয়ে গুরুত্ব প্রদানকারী, এবং জীবনের নানা উত্থান-পতনে ধৈর্য ধরে চলার মানসিকতা সম্পন্ন। স্বামীর বৈধ বিষয়ে আনুগত্যকারী। তবে আমি জানি, এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়। প্রত্যেক মানুষের মাঝেই কিছু না কিছু ঘাটতি থাকে—এটাই স্বাভাবিক। তাই আমি এমন কাউকে খুঁজছি না যার মাঝে সব গুণ একসাথে আছে, বরং এমন একজনকে চাই, যার অন্তরে থাকবে খাঁটি তাকওয়া—আল্লাহভীতি। যিনি চেষ্টা করবেন সব সময় আল্লাহর আদেশ মেনে চলতে, হারাম থেকে নিজেকে দূরে রাখতে। আর যদি কখনও ভুল হয়ে যায়, তাহলে অনুতপ্ত মনে তাওবা করে আবার আল্লাহর দিকে ফিরে যাবেন। আমি এমন এক মুমিনাকে জীবনসঙ্গী হিসেবে চাই, যিনি কেবল দুনিয়ার সাথেই নয়, আখিরাতের পথচলাতেও হবেন আমার সাথি। তিনি হবেন আমার দোয়ার অংশ, আমার ঈমানি ভবিষ্যতের ভিত্তি। ইনশাআল্লাহ! (🔴বিঃদ্রঃ— আমার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়ার অনুরোধ রইল। আমি বায়োডাটায় যা উল্লেখ করেছি, সেগুলো গ্রামের মানুষ, পাড়া-প্রতিবেশী কিংবা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে নেবেন। জিজ্ঞাসা-জবাবের মাধ্যমে সত্যতা বুঝে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।)

স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন?

অবশ্যই হ্যাঁ

স্ত্রীকে পড়তে দিবেন?

না, তবে যদি উনি ঘরে বসে দ্বীনি বিষয়ে পড়াশোনা করতে চায়, তাহলে অবশ্যই আমি উনাকে সর্বোচ্চটা দিয়ে সাহায্য বা দায়িত্ব পালন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ

স্ত্রীকে চাকরি করতে দিবেন?

না, প্রয়োজন নেই। তার ভরণপোষণের দায়িত্ব আমার। ইনশাআল্লাহ,

মেয়ে পক্ষ থেকে কোনোরকম উপহার আশা করেন?

একদমই না,

বিয়ের উদ্দেশ্য

এই ফিতনার যুগে,যেখানে অশ্লীলতা ও গুনাহ চারদিকে ছড়িয়ে পড়েছে, সেখানে নিজের ইমান ও চরিত্র রক্ষা করার অন্যতম নিরাপদ উপায় হলো বৈধ বিবাহ।বিয়ে কেবল দুনিয়ার চাহিদা পূরণের মাধ্যম নয়—এটি এক পবিত্র ইবাদত,সকল নবীর (আ.) সুন্নাহ।

আল্লাহ বলেন,
তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন,যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও (সূরা আর-রূম: ২১)

রাসূল (সা.) বলেন,
যার বিয়ের সামর্থ্য আছে,সে যেন বিয়ে করে।এটি দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জাস্থান হিফাযত করে (বুখারী-মুসলিম)

আমার চোখে দাম্পত্য জীবন এক নতুন অধ্যায়ের শুরু,যেখানে ভালোবাসার সঙ্গে দায়িত্ব জড়িয়ে থাকে,রাগ ও অভিমানের মাঝেও একজন আরেকজনকে আঁকড়ে ধরে রাখার শক্তি থাকে।এই জীবনে পরস্পরের প্রতি ভালোবাসা,সহানুভূতি আর মমত্ববোধ মিলেই গড়ে ওঠে এক দৃঢ় ও চিরন্তন সম্পর্ক।

বিয়ে মানে শুধু এক ছাদের নিচে বসবাস নয়,এটা হলো একসঙ্গে নেক আমলের পথে চলা,সুখ-দুঃখে একে অপরের পাশে থাকা,আর আল্লাহর সন্তুষ্টির পথে হাত ধরে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া।

দাম্পত্য জীবনের আরেকটি বড় সৌন্দর্য হলো,পিতা-মাতা হওয়ার সৌভাগ্য লাভ করা।এটা আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত, সন্তানদের ইসলামী শিক্ষায় গড়ে তোলা,যেন তারা হয় দুনিয়াতে আলো ছড়ানো এবং আখিরাতে সদকায়ে জারিয়া হয়ে ওঠা এক উজ্জ্বল কারণ।

একজন স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করা,তাকে ভালোবাসা,সম্মান ও নিরাপত্তা দেওয়া,এসব কিছুই আল্লাহর সন্তুষ্টির পথে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার মাধ্যম হতে পারে।

রাসূল (সা.) বলেন,
তোমাদের মধ্যে উত্তম হলো তারা,যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম (তিরমিযী)

দাম্পত্য জীবন শুধু দুনিয়ার সম্পর্ক নয়, বরং আখিরাতের পাথেয় অর্জনের একটি মূল্যবান সুযোগ—

সতর্কতা: বিয়ের পূর্বে নিজ উদ্যোগে বায়োডাটার সব তথ্য ভালোভাবে যাচাই করে নিশ্চিত হোন।