গ্রাম: গুধিয়া, ডাকঘর: গুধিয়া, থানা ও জেলা: মুর্শিদাবাদ
🎓 শিক্ষাগত যোগ্যতার তথ্যাবলি
সর্বোচ্চ যোগ্যতা
উচ্চ মাধ্যমিক
উচ্চ মাধ্যমিক বোর্ড
West Bengal Council of Higher Secondary Education
শিক্ষা প্রতিষ্ঠান
গুধিয়া হাই স্কুল (HS)
পাসের সাল
2020
বর্তমানে অধ্যয়নরত?
না
অন্য কোনো কোর্স করেছেন ?
না
💼 পেশাগত পরিচয়
পেশা
ত্বলিবা
পেশার বিবরণ
নেই
কর্মস্থল
নেই
🕌 ধর্মীয় জীবনধারা
পর্দা করেন ?
জি, আলহামদুলিল্লাহ
বাহিরে যেমন পোশাক পড়া হয়
পরিপূর্ণ পর্দার সাথে বাইরে যাওয়া হয়।
কত বছর যাবত?
আল্লাহর অশেষ রহমতে আমি প্রায় ২ বছর যাবত পর্দা করি, আলহামদুলিল্লাহ।
নামাজ পড়েন?
জ্বি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি ।
নন-মাহরাম মেনে চলেন?
আলহামদুলিল্লাহ, খুব কঠোরভাবেই মাহরাম / নন- মাহরাম মেনে চলা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?
আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই কুরআন জানা ছিল, বাড়ির পাশের মসজিদে কুরআন শিখেছিলাম আমি কিন্তু তা সহীহ ছিল না তাই নতুনভাবে আবার কুরআন শিখছি সহিহ শুদ্ধ ভাবে তিলাওয়াত করার আশায়।
আপনার মানসিক বা শারিরিক কোনো সমস্যা আছে কি ?
হ্যাঁ
কেমন সমস্যা বিস্তারিত লিখুন
মাইগ্রেন, অ্যালার্জি।
মাযহাব/ফিকহ
অন্যান্য
বিস্তারিত লিখুন
কুরআনুল কারীম এবং সহীহ হাদীস
সিনেমা / গান এসব দেখেন বা শুনেন?
নাহ, মোটেই না।
বিশেষ কোন দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত?
চেষ্টা করি আমি।
নিজের সম্পর্কে কিছু কথা
আমার শখ? ওয়াল্লাহি, একটি বড় ইসলামিক লাইব্রেরি গড়া। উন্মুক্ত ইসলামিক লাইব্রেরি হবে ওটা! শুধুমাত্র নারীদের নিয়েই ওই লাইব্রেরিটা হবে ইনশা আল্লাহ তাআলা। বসে পড়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা থাকবে, আর নামায পড়ার জন্য আসনের ব্যবস্থা তো থাকবেই ইনশা আল্লাহ!
যখনই মনে হবে এই বইটা পড়ি কিন্তু এটা তো আমার বাসায় নেই, ঠিক তখনই তিনি চলে আসবেন উন্মুক্ত ইসলামিক লাইব্রেরিতে এবং তাঁর পছন্দের বইটি তিনি পড়বেন ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই ছোট মনের বাসনা পূরণ করেন, আমিন ইয়া রাব্বুল আলামীন।
আমি কি তোমাদের জানিয়ে দেবো না? জান্নাতিদের আমল। আল্লাহর প্রিয় বান্দাদের আমল। রাহে বেলায়েত। নবীজির সংসার। হতে চাই আলোকিত জ্ঞানী। তাকওয়ার ছায়ায় জান্নাতী নারী। যে নারী নয়ন জুড়ায়। তোমাকে বলছি হে বোন। একটি সফল রমাদানের ডায়েরি। তারাবীহর সলাতে কুরআনের বার্তা। রিফ্লেকশন ফ্রম সূরা ইউসূফ। ফিলিস্তীন। শামায়েলে তিরমিযী। কে বড় লাভবান। মুহস্বানাত। ম্যাসেজ। জান্নাত ও জাহান্নাম।
👨👩👧👦 পারিবারিক অবস্থা ও সম্পর্কসমূহ
পরিবারের সদস্য গন
মা, বাবা, ভাই, বোন, চাচা, মামা
পিতার পেশা
ছোটবেলা থেকেই কৃষিকাজ করতে খুব ভালোবাসতেন। আগে বিভিন্ন রকমের ব্যবসাও ছিল! কিন্তু বয়স হয়ে যাওয়ায় আর অসুস্থতার কারণে এখন শুধু নিজের জমি জায়গাগুলো ই টুকটাক দেখাশোনা করেন! আলহামদুলিল্লাহ!
মাতার পেশা
আলহামদুলিল্লাহ, আমার মা গৃহিণী।
ভাইদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা
আলহামদুলিল্লাহ, আমার সাত ভাই এবং তারা সবাই আমার সিনিয়র। আমি আমার পরিবারে সকলের ছোটো।
আমার বড় ভাই কখনো স্কুলে যাননি। আর মেজো ভাইয়ের Science ছিল, দুই ভাই Graduate, এক ভাই ক্লাস টেন, একজন ক্লাস সেভেন/ Eight, কেউ ক্লাস Four. বাস এতটুকুই। দু একজন বাদে সকলেই বিবাহিত।
বোনদের শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা
আমার একটাই দিদি। বিবাহিতা ( মাধ্যমিক )
চাচাদের পেশা
বড় আব্বু ( তিনিও ছোট থেকেই কৃষিকাজ করেছেন )
মেজো আব্বু প্রধান ছিলেন ( বেশ শিক্ষিত, বিচক্ষণ মানুষ )
আর আমার আব্বু মাশা আল্লাহ, খুবই সাধাসিধে। খুব সাধারণ একজন।
মামাদের পেশা
চার মামা। সকলেই ব্যবসায়ী এবং জমিজায়গা দেখাশোনা করেন।
আপনার পরিবারের ধর্মীয় অনুশীলন মাত্রা কেমন ?
সাধারণ
পরিবারের দ্বীনি অবস্থার বিবরন
খুবই সাধারণ! পরিবার নিয়ে আমার কোনো অভিযোগ নেই।
কারণ, হেদায়েত তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই আসে।
পরিবারের আর্থিক অবস্থা
মধ্যবিত্ত
পরিবারের আর্থিক অবস্থার বিবরন
আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে বেশ ভালোভাবেই কেটে যায় স্বচ্ছলতার সাথেই। আলহামদুলিল্লাহ
💍 প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈশিষ্ট্যাবলি
বয়স
প্রায় ২৪ থেকে ২৮/২৯ বছর।
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
উচ্চতা
৫ ফুট ৭ ইঞ্চি / ৫ ফুট ৭ ইঞ্চি+ / ৫ ফুট ৯ ইঞ্চি।
শিক্ষাগত যোগ্যতা
Minimum Graduate, এছাড়াও মাস্টার্স বা বি এড্ থাকলে আরও ভালো। মোট কথা তাকে প্র্যাকটিসিং মুসলিম তো হতেই হবে এবং আমি চাই তিনি যেন কম্পিউটারে দক্ষ হন আর English এ Fluent হলে তোহ্ খুব খুব খুব ভালো হবে।
মাযহাব/ফিকহ
হানাফি, শাফেয়ী, মালিকি, হাম্বলি, আহলে হাদীস
গায়ের রঙ
খুব ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা
ওজন
৫৫-৬৫
জেলা
একমাত্র মুর্শিদাবাদ থেকেই আগ্রহীরা যোগাযোগ করবেন ।
Noted**
আমার অপছন্দের কিছু চাকরি - POLICE, উকিল, banking, আমিন।
অপছন্দের একটি ব্যবসা* Cosmetics
আর্থিক অবস্থা
মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
চারিত্রিক গুণাবলী
একজন দ্বীনদার, মুত্তাকী এবং চক্ষু শীতলকারী পাত্র চাই ।
পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন, সিয়াম পালন করেন, দান- সদকা করেন, যাকাত দেন, আল্লাহ্ কে সর্বদা ভয় করেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করেন, কুরআন সুন্নাহ মেনে চলেন, জেনারেল শিক্ষিত, ইসলামিক বই- পুস্তক পড়েন, দ্বীনি ইলম অর্জন করেন, আল্লাহর আদেশ মানার পাশাপাশি আল্লাহর সকল নিষেধ থেকে দূরে থাকেন অর্থাৎ তাকওয়াবান হতে হবে, গাইরত ওয়ালা হতে হবে। স্ত্রী, সন্তান ও মা- বাবার প্রতি যত্নবান হতে হবে, দায়িত্বশীল হতে হবে।
সৎ ও সু-চরিত্রের এবং পর্দাশীল হতে হবে সঙ্গে অবশ্যই লম্বা ও মানানসই হতে হবে, হালাল ব্যবসা করে বা হালাল জব করে অর্থাৎ হালাল ইনকাম থাকতে হবে, ছোটো পরিবার হলে ভালো হয়, ছোটো পরিবার আমার পছন্দের, শান্ত- ভদ্র ও নরম মেজাজের হতে হবে ।
📝 বিয়ের পরবর্তী পরিকল্পনার দৃষ্টিভঙ্গি
বিয়ের উদ্দেশ্য
আমার বয়স ২৩+ স্কুলজীবন থেকেই বহু বিয়ের প্রস্তাব এলেও উচ্চশিক্ষার প্রবল ইচ্ছার কারণে আমি কখনো রাজি হইনি। স্বপ্ন ছিল ভালো একটি ক্যারিয়ার গড়ার। সেই লক্ষ্যেই গ্র্যাজুয়েশনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং নার্সিং (G.N.M) পড়ছিলাম।
কিন্তু সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পর চারপাশের ফিতনা-ফাসাদ আর পরিস্থিতির চাপে কেন জানি পড়াশোনার প্রতি এক প্রবল অনীহা ও ক্লান্তি চলে আসলো। মনে হলো, আমার এবার একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক সেই সময়েই আমার আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। আলহামদুলিল্লাহ, তিনি এখনও রবের পক্ষ থেকে আসা এই অসুস্থতার নিয়ামতের মধ্যেই আছেন।
আমার মায়ের এখন প্রধান স্বপ্ন হলো আমার বিয়ে দেখে যাওয়া। আমাকে একজন আদর্শ পুরুষের হাতে তুলে দেওয়াকে তিনি তার প্রধান কর্তব্য মনে করেন। মা এখন আর হাঁটতে পারেন না, তবুও তার একই ইচ্ছা—তিনি আমাকে একটি সুন্দর সংসার গুছিয়ে দিয়ে যেতে চান।
রাসূলুল্লাহ (সা.)-এর অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত হলো বিয়ে। ঈমান ও চরিত্র রক্ষায় বিয়ের কোনো বিকল্প নেই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার এক বিশেষ নেয়ামত এবং ঈমানের অর্ধেক। রাসূল (সা.) বলেছেন:
"বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করে, অতএব বাকি অর্ধাংশে সে যেন আল্লাহকে ভয় করে।"
এতগুলো কথা বলার জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার কথাগুলো পড়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেক অনেক শুকরিয়া।
পড়াশুনা করতে চান?
ইনশা আল্লাহ তাআলা যদি আল্লাহ তাওফীক দান করেন এবং কখনো সুযোগ পায় তাহলে নিঃসন্দেহে আমি ইসলামিক স্টাডিস করতে চাই! যার জন্য উনার সাপোর্টের খুব খুব প্রয়োজন আমার ।
চাকরি করতে চান ?
নাহ, এমন তো চাই ই নাহ, তবে আমার খুবই পছন্দের ব্যবসা বলতে পারেন ইসলামিক বইয়ের দোকান এবং বুরখার দোকান ।
স্বামীকে বহুবিবাহ করতে দিবেন?
ইয়া আল্লাহ! এই প্রশ্নটা না করলেও পারতেন! অবশ্য আমি একমত নই।
সতর্কতা: বিয়ের পূর্বে নিজ উদ্যোগে বায়োডাটার সব তথ্য ভালোভাবে যাচাই করে নিশ্চিত হোন।