বায়োডাটাটি দেখেছেন 100 জন
📋 ব্যক্তিগত তথ্যাবলি

বায়োডাটা নম্বর

WB-339

জন্মতারিখ

1996-10-24(সাল-মাস-দিন)

উচ্চতা

5'3"

ওজন

55 কেজি

গায়ের রঙ

উজ্জ্বল শ্যামলা

রক্তের গ্রুপ

O+

বৈবাহিক অবস্থা

ডিভোর্সি

ডিভোর্স হওয়ার কারন ?

আমি কাউকে এই বিষয়ে দোষারোপ করতে চাই না এই ঘটনাটিকে আল্লাহ সিদ্ধান্ত এবং তকদীরে লেখা ছিল এবং এর মাধ্যম দিয়ে আমার কল্যাণ আছে এটাই মেনে নিয়েছি অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহর ওয়াদার উপর আমার বিশ্বাস অটুট (নিশ্চই যা কিছু হারিয়েছি তার থেকে উত্তম আল্লাহ আমাকে দেবে) এবং আল্লাহ এর মাধ্যম দিয়ে আমার যদি কোন গুনাহ মাফ করে দেন তাতে আমারই ভালো। তবুও ফরমেট অনুযায়ী আমি যতটুকু বলার বলব, আমার বায়োডাটা পছন্দ হলে আপনি শালীনতা বজায় রেখে এই বিষয়ে যত পারেন কোশ্চেন করবেন বা যতবার জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিতে প্রস্তুত কিন্তু এই তালাকের ব্যাপারটি বিবাহের আগে আমার কাছ থেকে সমস্ত কিছু জেনে নিলে ভালো হয় কেন বিবাহের পর আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা নেই। ●মূল বিষয়- বেদ্বীন, কিছু দিন পর থেকেই আমার মুখে মুখে তর্ক শুরু,বিয়ের আগে আমাকে দেওয়া একটি কথাও রাখেনি,সাইকো,PCOD পেশেন্ট,জ্বিনের সমস্যা, অভদ্র,অশ্লীল(সামান্য টুকু শালীনতানেই),উচ্চাকাঙ্ক্ষী,অহংকারী, কাজ করতে বিরক্ত হতেন,অল্প বিদ‍্যা ভয়ংকরি,কঠোর হৃদয়, অমানবিক, জেদি,বাড়ির সব কথা বাপের বাড়ি এবং বোন দোলোভাইকে বলতেন,সব জান্তা মনোভাব, বেপর্দা,বোরখা বা জামার মাধ্যমে স্টাইল এবং শরীর প্রদর্শন করার চেষ্টা,আমার এবং বড়দের কথার অবাধ্য, পরনিন্দা পরচর্চা গীবত খুব ভালোবাসেন,লোভী, প্রচণ্ড হিংসুক,মানুষের শুধু মাত্র ভুল ধরতেন বিশেষ করে মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত শুধুমাত্র ভুল ধরতে ব্যস্ত থাকতো,বাকি বোনেদের সংসারে নাক গলাতো এবং তাদেরকে আমার সংসারে নাক গলানোর সুযোগ করে দিতো,আমার পোশাক, দাড়ি, সহজ সরল চলাফেরা তার মনের স্ট্যাটাসের সঙ্গে ম্যাচ করেনি আমার সঙ্গে চলাফেরা করতে লজ্জা পেতেন কেননা তার বান্ধবী বা অন্যান্য বোনের স্বামীদের পোশাক বা সো কলড মডার্নিটি বা লোক দেখানো জিনিসটা আমর নেই বলে। ✓আমার পারিবারিক ভাবে আত্মীয়র মধ্যে দেখা শোনা করেই বিয়ে হয়েছিল। তখন বয়স কম ছিল কুফু মিলিয়ে বিয়ে না করা টা অনেক বড় ভুল হয়েছে। ✓উনি pcod ও জিনের পেশেন্ট ছিলেন যেটা বিয়ের আগে আমাদের বলেনি।বিয়ের কিছুদিন পর আস্তে আস্তে সব প্রকাশ পাই এবং জানতে পারি উনি প্রেম পরকীয়া তে জড়িত। যেহেতু বিয়ে করেছি তাই সব কিছুর পরেও সব মেনে নিয়ে তাকে ক্ষমা করে দিয়ে সারাজীবন একসঙ্গে কাটাব ঠিক করি। ✓ উনি আমার উপর কোনো রহম করেন নি প্রথম থেকেই আমার কাছে ডিভোর্স চাইতেন বার বার বোঝানোর পরেও উনি কিছুতেই সংসার করবে না। ডিভোর্স না দিতে চাওয়ায় কথাই কথাই গলায় দড়ি দেওয়া বা কিছু করে ফেলার হুমকি দিতেন। ✓নিজের বিবাহিত স্ত্রী সাথে বন্ধুর মতো, বাচ্চার মতো, সামীর মত সব রকম ভাবে মেশার চেষ্টা করতাম কিন্তু ওনার মন অন্য জায়গায় ছিল। ✓আমার দ্বীন পালনের অবস্থান এর সঙ্গে উনার মিল ছিল না বলে উনি আরোও এরম করতেন। আমি নামাজ পর্দার কথা বললে আমার উপর রেগে যেতেন। ✓নিজের স্ত্রীর সব দিক থেকে সব সময় আমার সর্বোচ্চ চেষ্টা করতাম খেয়াল রাখার কিন্তু তার কাছে এসব এর কিছু গুরুত্ব ছিল না । ✓ উনি ৬ বোনের ছোটো ছিলেন কোনো ভাই ছিল না। আমি এক দিক দিয়ে তাকে বোঝাতাম আর তার বাপের বাড়ির লোক সবাই তার মাথা আর খারাপ করত। ✓আমার গাইরত ঠিক রাখতে গিয়ে ওনার কাছে আরো খারাপ হলাম। ✓ যাইহোক শেষ অব্দি আমাকে ডিভোর্স দিতেই হয় কেনোনা সে কোনো অবস্থায় থাকতে চাইতো না। মোট ৫ বার ডিভোর্স চেয়েছেন। ✓আমি কোনোদিনও তাকে ডিভোর্স তো দূরের কথা ছাড়ার কথা ভাবিনি। শেষ অব্দি আমি তাকে বুঝিয়ে গিয়েছি এমনকি যেদিন ডিভোর্স নেবে সেই দিনও আমি সকলের সামনে তাকে বুঝিয়ে যাচ্ছি তবে তার কোন হেলদোল ছিল না। এই ঘটনায় জীবনে প্রচণ্ড আঘাত পেয়েছি,জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। তবে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। ✓ বিয়ের তারিখ - ২৯ এপ্রিল ২০২৩ ✓ডিভোর্স এর তারিখ - ২৮ মে ২০২৫ ✓বিয়ের কিছু দিন পর থেকেই ডিভোর্স চাইতো এবং বাপের ঘর গেলে আর আসতে চাইতো না। অনেক বুঝিয়ে তাকে আনা হতো। তবে প্রথম ১ মাসের মধ্যে যখন ডিভোর্স চেয়েছিল তখন ডিভোর্স দিয়ে দিলে ভালো হতো কেনো না পরে ডিভোর্স দিইনি বলে লোকের কাছে উল্টো পাল্টা অভিযোগ করত যে খেতে দেইনা জামা দেই না ইত্যাদি, যদিও কোনোদিন কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। ✓এক পর্যায়ে (বার বার ডিভোর্স চাওয়ার পরেও আমি যখন তাকে বুঝিয়ে যেতাম )তার বাবার ঘরে থাকা অবস্থায় তার বিয়ের ঠিক করে আমার কাছে ডিভোর্স চাইতে আসে পার্টির লোক নিয়ে। এসে কোনো কিছু প্রমাণ না করতে পারায় উল্টে ফেঁসে গেছে তখন। ✓ আমি কাউকে কোনোদিন কিছু বলিনি (তার অন্যায় তার দেওয়া মানসিক কষ্ট তার অন্যান্য সমস্যা)। কারণ সে ছিল আমার বিবাহিত স্ত্রী। ছেড়ে দেওয়া তো খুব সহজ মানিয়ে নিয়ে চলার নাম ই তো বিয়ে। ✓আমাদের বাড়িতে দিন সংখ্যা হিসাব করলে ২ বছরের মধ্যে প্রথম ১৫ দিন নিজের ইচ্ছায় থেকেছে আর মোট ৭/৮ মাস আমি একপ্রকার জোর করে রেখেছিলাম আর কি। বাকি সময় বাপের বাড়িতেই ছিল। ✓ প্রতারণার শিকার হয়েছি মনে প্রচণ্ড কষ্ট হয় তবে এই দুনিয়াতে এবং কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলতে পারবো তার সব কিছু জেনেও তাকে ক্ষমা করে দিয়ে আমি দুনিয়া ও আখিরাতের তার সঙ্গে থাকার স্বপ্ন দেখেছিলাম কিন্তু সে রহম করেনি। ✓ নিজে ভালো থাকার জন্য এবং আমার ভবিষ্যৎ কে সুন্দর করার জন্য তাকে ক্ষমা করে দিই। ✓নিজের জীবনের অভিজ্ঞতা থেকে প্রমাণ পেয়েছি চরিত্রহীন রা কোনোদিন একজায়গায় সন্তুষ্ট থাকতে পারে না। তারা নিজেদের সুবিদার্থে যখন যেখানে সুযোগ পাই ঢুকে পড়ে। তারা মুখে একরকম মনে একরকম। এই সব মানুষ দের কাছে বিয়ে মনে জামা পাল্টানো বিয়ে মানে ব্যবসা। ✓আমার কোনো কিছু হারানোর নেই আর কারোর কাছে কিছু প্রমাণ করারও নেই এই ঘটনার পর আমার সঙ্গে অনেককিছুই ভালো হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সে যত আমার নামে বদনাম করেছে আল্লাহ তত আমাকে সম্মানিত করেছেন।

কোন সন্তান আছে ?

বাচ্চা নেই

জেলা :

হুগলি

থানা :

খানাকুল

পোস্ট অফিস :

খানাকুল

পিন কোড :

712406

সম্পূর্ণ ঠিকানা :

খানাকুল, হুগলি

সর্বোচ্চ যোগ্যতা

পোষ্ট গ্রাজুয়েশন

পোস্ট গ্রাজুয়েশন সাবজেক্ট

MSc

শিক্ষা প্রতিষ্ঠান

ডিপার্টমেন্ট অফ জুলজি,বর্ধমান বিশ্ববিদ্যালয়

পাসের সাল

২০২০

বর্তমানে অধ্যয়নরত?

না

অন্য কোনো কোর্স করেছেন ?

হ্যাঁ

অন্য কি কোর্স করেছেন ও কোথায় ?

✓MBA in Hospital & Health Care Management (Study centre of Sikkim University) ✓Diploma in Epidemiology & Public Health (Department of Biomedical Laboratory Science & Management, Vidyasagar University) উপরের ২ টো কোর্সে বিয়ের পরে করেছি। ✓ B.Ed in Life Science (Boinchee College of Education,The University of Burdwan) ✓B.Sc in Zoology ( Raja Rammohan Roy Mahavidyalaya, The University of Burdwan) ✓One Year Diploma in Software Application( Webel Informatics Limited)

পেশা

আলহামদুলিল্লাহ বর্তমানে আমি পাবলিক হেলথ এর কাজের সঙ্গে যুক্ত।

পেশার বিবরণ

পেশার বিবরণ বিয়ে ঠিক হলে আলোচনা করা যাবে বা তার আগে যদি প্রয়োজন হয় কিন্তু কোনো ভাবেই বেতন জিজ্ঞাসা করে বিয়ের সম্পর্কে এগোনো বা রিজেক্ট এর নিয়ত রাখবেন না,কুফুর জন্য আমি আগেই বলে রেখেছি পরিবারের অর্থনৈতিক অবস্থান দেখে বায়োডাটা ম্যাচ করবেন। এর আগে আমি ২ টি বেসরকারি কোম্পানি তে চাকরি করেছি। ১) FirstCry.com (শ্রীরামপুর, হুগলি) ( এই চাকরি টা B.Ed করতে করতে করেছি)২) Ekart Logistics(তেলিপুকুর, বর্ধমান)। ২০২১ এ আমার কাছে এমন একটা সিচুয়েশন আসে ব্যাংকের চাকরি এবং ঐ বেসরকারি কোম্পানি চাকরির মধ্যে যেকোনো একটা জয়েন করতে হবে। আমি ব্যাংকের অনেক টাকা চাকরি ছেড়ে অল্প বেতনের বেসরকারি কোম্পানিতে জয়েন করেছিলাম। মাস্টার ডিগ্রী পাস করে খালাসির কাজ দিয়ে কর্মজীবন শুরু করেছিলাম পরবর্তীতে ওই কোম্পানিতে আমি সুপারভাইজার হয় এবং তার পর Ekart এ Team Leader এর সুযোগ পাই যদিও পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যা এবং পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবে বেসরকারি কোম্পানির চাকরি ছেড়ে দিই। ভবিষ্যতে যদি সুযোগ হয় আপনার সঙ্গে বিয়ের আগেই এসব বিষয় নিয়ে আলোচনা করব( টাকা পয়সা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য) এবং বিয়ের পরে অনেক অনেক গল্প করব আমার এই খালাসির চাকরি থেকে শুরু করে এই সরকারি চাকরি অব্দি জার্নিটা শুধুমাত্র আপনার সঙ্গে শেয়ার করতে চাই। এ কথাগুলো কুফুর জন্য অল্প হলেও বলে রাখছি কেননা আমার আগের স্ত্রীর কাছে টাকা ছাড়া কোনো কিছুর মূল্য ছিল না। তার হাতে-পায়ে ধরতাম যে আমাকে ছেড়ে যেও না আমি পরিশ্রম করছি একদিন ঠিকই সফল হব,ধৈর্য ধরতে বলতাম দোয়া করতে বলতাম তার হাতে পায়ে ধরেও তাকে আমি আটকে রাখতে পারিনি। আমাকে শিক্ষিত বেকার বলে ছেড়ে গেছে। যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনা কারি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কুফুর জন্য বলে রাখি যার হালাল রিযিক সম্পর্কে ধারণা স্পষ্ট এবং মনের মধ্যে এমন কোনো ফ্যান্টাসি নেই যে নির্দিষ্ট কোনো সরকারি/বেসরকারি/ব্যবসায়ী হতেই হবে তিনিই দয়া করে বায়োডাটা ম্যাচ করবেন অন্যথায় না কারণ এ বিষয় নিয়ে আমি ভুক্তভুগী। এখন সবাই হালাল রিযিক এর নামে টাকা ওয়ালা ছেলে খোঁজে। আপনার রিযিক এর মালিক এখনো আল্লাহ বিয়ের পরেও আল্লাহ। এখন আপনার বাবা এবং পরিবার আপনার রিযিক এর মাধ্যমে এর পর আমি , আমার পরিবার আপনার রিযিক এর মধ্যম হবো তাই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। হাজারো পুরুষ দিন শেষ তার স্ত্রীর কাছে হেরে যাচ্ছে শুধু মাত্র সামান্য কিছু টাকার জন্য ।

কর্মস্থল

বর্তমানে আমার পোস্টিং নাদিয়া জেলার (কৃষ্ণনগর) অন্তর্গত একটি গ্রামীণ হাসপাতল এ।

বাহিরে যেমন পোশাক পড়া হয়

ফরমাল শার্ট, টিশার্ট, প্যান্ট , ট্রাউজার। মাঝে মধ্যে পাঞ্জাবি পায়জামা পরা হয়। ছোট থেকে সব সময় ভদ্র মার্জিত পোশাক পরি। পোশাক এর বিষয় আগের বার অনেক সমস্যা হয়েছে তাই এই বার কুফুর খাতিরে পোশাক এর ব্যাপারে ২ জনের অবস্থান কাছাকাছি করা হবে।

দাঁড়ি আছে?

জি, আলহামদুলিল্লাহ

কত বছর যাবত?

২০১৫ তে প্রথম দাড়ি বেরোনা শুরু হয়,২০১৭ থেকে দাড়ি তে ব্লেড লাগাই না। ২০২৩ থেকে বড়ো দাড়ি রাখি।

টাখনুর উপরে কাপড় পড়েন?

জি, আলহামদুলিল্লাহ

নামাজ পড়েন?

আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,তবে মাঝে মধ্যে কাজা হয় । সব সময় জামাতে নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করি।

নন-মাহরাম মেনে চলেন?

হ্যাঁ এই বিষয় টা খুব ছোট থেকেই মেনে চলি এবং খুব কঠোর ভাবেই মেনে চলি।

শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?

আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কুরআন পড়তে পারি।প্রতিনিয়ত আরো ভালো করার চেষ্টা করে যাচ্ছি।

আপনার মানসিক বা শারিরিক কোনো সমস্যা আছে কি ?

না, আলহামদুলিল্লাহ

মাযহাব/ফিকহ

অন্যান্য

বিস্তারিত লিখুন

কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালনা করার চেষ্টা করি । প্রতিনিয়ত শিখি এবং শেখার মানসিকতা রাখি। মাজহাব অন্যান্য লেখার কারণ হলো এই মাযহাব নিয়ে এখন আমাদের মধ্যে এত পরিমাণ বাড়াবাড়ি এ বিষয়টি আমার ঠিক পছন্দ নয়। এই অল্প জীবনে বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা এবং নিয়মিত মসজিদের সঙ্গে যুক্ত থাকার কারণে তিক্ত অভিজ্ঞতা হয়েছে । এখন মসজিদে মসজিদে ঠান্ডা যুদ্ধ এই মাজহাব নিয়ে শুধুমাত্র ওই ১০% মতপার্থক্যের জন্য বা সুন্নত নফল বা ১ রাকাত ৩ রাকাত,৮ রাকাত ২০ রাকাত নিয়ে ঝামেলা, এসব নিয়ে আমরা মারামারি করতে ব্যস্ত এই জিনিস আমার পছন্দ না। মানুষ মানুষকে কথায় কথায় জাহান্নামী বানিয়ে দেয় একে অপরকে মাজহাবের নাম করে  গালি দেয় তখন মাজহাব কে ঠিক রাখতে গিয়ে সে যে মুসলিম সেটা ভুলে যায়। এই বিষয়ে এত কিছু লেখার কারণ হচ্ছে আমার ডিভোর্সের পর আমি ডিভোর্সের অনেক কারণ এনালাইসিস করেছি তার মধ্যে একটা কারণ দেখেছি মাযাহাব নিয়েও মহিলারা অন্যান্য বিষয়ের মত তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইতে শুরু করেছে। আমি যেহেতু অলরেডি ডিভোর্স প্রাপ্ত তাই এই বিষয়ে ভবিষ্যতের কোন রকম মনোমালিন্য চায় না। কুফুর জন্য দুজনের অবস্থা একই রকম হওয়া দরকার বা আপনি যে কোন মাযহাবের হতে পারেন তবে আপনার মানসিকতা যেন এমন হয় যে আপনি মাযহাব নিয়ে বাড়াবাড়ি করেন  না বা অন্য কাউকে অপমান বা গালাগালি করেন না। শিরক ও বিদআত থেকে বেঁচে থাকেন মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করেন এবং ফরজ ইবাদত এর ব্যাপারে আপনার অবস্থান কঠোর, নিয়মিত কোরআন পড়েন ও সাধ্যমত সুন্নত ও নফল ইবাদত চেষ্টা করেন তা হলেই হবে। আমার স্ত্রী হয়ে ভবিষ্যতে মাযহাব নিয়ে কোনদিন কাউকে ছোট বড় কথা বলা যাবে না। আমার সঙ্গে ডিবেট করতে পারেন তবে চায়ের দোকানের মত তর্ক নয়। জামাত যখন আসে বা যখনই সুযোগ হয় সেখান থেকে জ্ঞান অর্জন করি,আহলে হাদিস কনফারেন্সেও যায় এবং আরো অন্যান্য জায়গায় ইসলামকে জানার জন্য যেখানে প্রয়োজন মনে করি সেখানে যায় তার জন্য আমাকে বিভিন্ন কথা শুনতে হলেও আমি কিছু মনে করি না। আমাদের সমস্যা হলো আমরা ইসলামের ডাইভারসিটি একসেপ্ট করতে অভ্যস্ত নয় নবীজির হাদিসের ব্যাখ্যা বা কন্টেক্সট আমরা মানতে রাজি নই যেটা মনের মধ্যে গেঁথে নিই,যেটা ভালো লাগে সেই মত ইসলাম মেনে চলি যার কারণে আমাদের এত মতভেদ। আমার কথায় কারো খারাপ লাগলে ক্ষমা করবেন,জীবনের খারাপ অভিজ্ঞতা থেকে কথা গুলো লেখা জীবনসঙ্গী খোজার উদ্যেশ্যে।

সিনেমা / গান এসব দেখেন বা শুনেন?

হোস্টেল পরবর্তী সময় (২০১৫-২০১৭) মাঝে মধ্যে দেখেছি তবে নেশা হিসাবে নয়। ২০১৭ থেকে ওসব বিষয় তওবা করে দিয়েছি।

বিশেষ কোন দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত?

সেরকম ভাবে এখনো কোনো দিনী মেহনতের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারিনি। তবে বন্ধু আত্মীয় পরিচিত লোককে সবসময়ই নামাজের কথা বলি এবং ইসলামের পথে চলার জন্য আহ্বান করি । মসজিদে যখন জামাত আসে তাদের সঙ্গে থেকে তাদের কাছ থেকে ইসলামিক জ্ঞান অর্জনের চেষ্টা করি এবং ভবিষ্যতে এই কাজ আরো দৃঢ়ভাবে করার নিয়ত আছে ইনশাল্লাহ।

নিজের সম্পর্কে কিছু কথা

(ওজন টা শেষ ১০ মাসে ৮ কেজি কমিয়েছি না হলে শেষ ১০ বছরে ৬১-৭০ এর মধ্যেই ছিল) ( নিজের প্রতি খেয়াল রেখে এই সিদ্ধান্ত এবং ভবিষ্যতে ওজন টা ৫২-৫৮ এর মধ্যে রাখার পরিকল্পনা আছে ) আলহামদুলিল্লাহ আমি ছোট থেকেই অহংকার মুক্ত গীবত মুক্ত সুশৃঙ্খল জীবন পরিচালনা করি,আমি ইগো সেন্ট্রিসমকে পরাজিত করতে সফল হয়েছি,আমি খুবই নরম হৃদয়ের পুরুষ,এবং নিজেকে একজন সৎ পরিশ্রমী ব‍্যাক্তি হিসেবে পরিচয় দিতে পচ্ছন্দ করবো,কোনো রকম ডিসক্রিমিনেশন(বর্ণ,অর্থ,যোগ্যতা ইত্যাদি) ছাড়াই সবার সঙ্গে মিশি এবং বর্তমান এই ফেৎনাময়,উন্মাদ,স্বার্থপর,হিংসুক,সবদিক থেকে উলঙ্গ মর্ডান সমাজের কাছ থেকে নিজেকে সবরকম ভাবে লুকিয়ে রাখতে পচ্ছন্দ করি,ছোট থেকেই নম্র ভদ্রভাবে চলাফেরা করি,বড়দেরকে সম্মান ছোটদেরকে ভালোবাসা দিই,আমি ছোট থেকেই খুব শান্ত স্বভাবের কম কথা বলি এবং ছোট থেকেই মানুষের উপকার করতে পচ্ছন্দ করি,সব সময় চেষ্টা করি আমার দ্ধারা কেউ যেন কষ্ট না পায়,কারো সঙ্গে বিশেষ কারণ বশত রাগারাগি হলে যারাই ভুল থাক না কেন আমি আগে গিয়ে ক্ষমা চেয়ে নিয় না হলে যতক্ষণ না বিষয়টি মিটছে আমার মনে শান্তি হয় না,কেউ যতই অপমান করুক,যতই আমার ক্ষতি করুক (বারবার যারা ক্ষতি করে তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখি না কিন্তু তাদেরও) ক্ষমা করার মতো ভালো কাজের নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। যারা সমাজে ইসলামের জন্য আতর ওয়ালার মতো কাজ করেন সেই সব বাক্তিদের সংস্পর্শে থাকি,এবং আমি যেহেতু ছোট থেকেই বাইরে থেকেছি তাই বাড়ির লোকেদের সঙ্গে সব থেকে বেশি সময় কাটাতে পছন্দ করি। ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে মুসলিমদের বঞ্চনার বিরুদ্ধে ইউনিভার্সিটি লাইফ থেকে রাস্তায় নেমে সুসৃঙ্খল আন্দোলনে অংশগ্রহণ করি এবং বিভিন্ন সংস্থা যারা মুসলিম সমাজের কথা ভাবে সেখানে যুক্ত থাকি, আমি আল্লাহর প্রিয় বান্দ ইবাদুর রহমান হওয়ার চেষ্টা করি সবসময়। আমার নেশা বলতে খেলার (ক্রিকেট) এবং রাত জেগে খালা দেখার নেশা ছিল,এখন অনেক টা দূরে সরে এসেছি এসব বিষয় থেকে। স্বপ্ন অনেক কিছুই আছে । কম বয়স এ বিয়ে করেছিলাম অনেক কিছু স্বপ্ন নিয়ে সেসব ভেঙ্গে গেছে। তবে আপনাকে পেয়ে গেলে সেগুলো একসাথে সফল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপনাকে পাওয়ায় একটা স্বপ্ন কারণ আপনি আমার অন্যতম বড়ো রিযিক। সামাজিক ভাবে বয়স কম হলেও নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝে গেছি জীবনসঙ্গী মনের মত বা দীনদার না হলে দুনিয়াতে জাহান্নামের স্বাদ পাওয়ার জন্য যথেষ্ট।

পছন্দের আলেমগন

আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার,মুফতি মেঙ্ক,আবু বক্কর জাউড,আহমাদুল্লাহ, জাকির নায়েক, তারিক জামীল, উস্তাদ আব্দুল রশিদ, ইয়াসমিন মোগাহেদ

পছন্দের বই সমূহ

সবচেয়ে বেশি পড়া হয় কোরআন, তাফসীর ইবনে কাসীর মাঝে মধ্যে পড়ি,মসজিদে তালিমে বিভিন্ন বই পড়া ও শোনা হয় এছাড়া অনেক ইবুক আছে যেগুলো মাঝে মধ্যে পড়ি কিন্তু শেষ করা হয়নি।

পরিবারের সদস্য গন

মা, বাবা, ভাই

পিতার পেশা

আব্বা বর্তমানে বাড়িতেই থাকে। আগে বেসরকারি চাকরির পাশাপাশি চাষবাস এবং ব্যবসা করতেন।

মাতার পেশা

গৃহবধূ

ভাইদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

আমার একজন ভাই আছে। কোনো বোন/দিদি নেই। অবিবাহিত। ২.৫ বছরের ছোট। আমার থেকে একটু লম্বা। পড়াশোনা : ✓5 Year Intrigated BA+MA in English ✓BEd In English ✓Diploma in Computer Application

বোনদের শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

নেই

চাচাদের পেশা

নেই

মামাদের পেশা

নেই

আপনার পরিবারের ধর্মীয় অনুশীলন মাত্রা কেমন ?

কঠোর

পরিবারের দ্বীনি অবস্থার বিবরন

আলহামদুলিল্লাহ বাড়িতে দীনি পরিবেশ আছে। আমার যা কিছু দীনি অবস্থান তা আল্লাহর রহমতের পাশাপাশি আমার পরিবার এর কারণে। বাড়িতে নামাজ কুরআন পর্দা সবকিছুর বিশেষ খেয়াল রাখা হয়। হালাল হারাম ইনকাম এর ব্যাপারে খুবই কঠোর অবস্থান। আব্বা: আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আব্বা সেরকম ভাবে দ্বীনি পরিবেশে বড় হয়নি তাই ইসলামিক বিষয়ে একটু জ্ঞান কম এবং আরবি পড়তে পারেনা বাংলায় কোরআন পড়ে। আমরা এখনো চেষ্টা করে যাই তাকে আরবি শেখানোর বয়স জনিত কারণে সেটা হয়ে ওঠেনা। তবে চেষ্টা করে যাবো এবং ভবিষ্যতে আপনিও এ বিষয়ে চেষ্টা করতে পারেন। ভাই-বোনেদের হক বা অন্যান্য বিষয়ে আব্বার অবস্থান যথেষ্ট স্পষ্ট যখন কোন জমি বা অন্যান্য সম্পত্তি বিক্রির ব্যাপার থাকে অন্যান্য চাচা দাদাদের দেখেছি ফুফুদের ভাগ দিতে কেউ রাজি থাকে না কিন্তু আমার আব্বা নিজের দায়িত্ব নিয়ে বা বাকিদের সঙ্গে বিরোধিতা করে তাদের ভাগ পাইয়ে দেওয়ার ব্যাপারে কঠোরভাবে অবস্থান নেয়। মা : মা ছোট থেকে দ্বীনি পরিবেশে বড় হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে। আমরা দুই ভাই মায়ের কাছে কোরআন শিখেছি ও অন্যান্য ইসলামিক বিষয় মায়ের কাছ থেকে প্রাথমিকভাবে শিখেছি। হালাল-হারাম এ বিষয়ে মায়ের অবস্থান যথেষ্ট কঠোর যখন ব্যাংকের চাকরিটা পেয়েছিলাম আমি অনেক চিন্তা ভাবনা করার পর রাজি হয়ে গেছিলাম যে ব্যাংকে চাকরি করব কিন্তু আমার মা এবং ভাই কোন অবস্থাতেই আমাকে ব্যাংক এর চাকরি করতে দেবে না বলে বুঝিয়ে যাই এবং একপ্রকার আমার বিপক্ষে অবস্থান নেয়। মা অনেকজনকে কোরআন শিখিয়েছে এবং এখনো কারোর প্রয়োজনে কোন কিছু ইসলামীক বিষয় জানতে চাইলে তাদের জানাই এবং মায়েরও কিছু জানার থাকলে আমাদের বা অন্যের কাছ থেকে শিখে নেয়। মা এখনো প্রতিনিয়ত শেখার চেষ্টা করে। ভাই : ভাই আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অত্যন্ত সুমিষ্ট কোরআন তেলাওয়াত করে। এলাকার মসজিদে বিগত কয়েক বছর ইমাম সাহেবের ছুটির দিনে বা অবর্তমানে নামাজ পড়িয়েছে (বর্তমানে ভাই বাইরে থাকে )। ভাই কয়েকজনকে কোরআন শিখিয়েছে এবং এখনো কেউ শিখতে চাইলে তাদের আরবী শিক্ষা দেয়। বাড়ির বাইরে পোশাক হিসেবে সব সময় পাঞ্জাবি পায়জামা পরে। ভাই জামাতের দিনী মেহনত এর সঙ্গে যুক্ত আছে। পরবর্তীতে বাড়ির দীন বিষয় নিয়ে প্রায়োজোন হলে আরো আলোচনা করা যাবে। কুফু ম্যাচ করার জন্য আমার দ্বীন পালন সম্পর্কে অল্প বিস্তর কিছু জানিয়ে রাখছি পরে আরো আলোচনা করা যাবে ইনশাল্লাহ । আমার দ্বীন পালনের অবস্থান : আলহামদুলিল্লাহ ছোটো থেকেই দ্বীনের উপর আছি। সবচেয়ে বেশি পরিশ্রম করছি ঈমান এর উপর। সব সময় মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করার সর্বোচ্চ চেষ্টা করি। প্রতিদিন কুরআন তেলওয়াত করি। কুরআন টাকে আঁকড়ে ধরে জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। ফরজ এর পাশাপাশি সাধ্য মতো নফল ইবাদত করার চেষ্টা করি। বহু বছর থেকেই সারাবছরের নফল রোজা গুলো রাখি।(Excluding Monday & Thursday) পর্দা,চরিত্র,উত্তম ব্যবহার,গীবত, শিরক ইত্যাদি বিষয়ে ছোটো থেকে আমল করি এবং কঠোর অবস্থান। আমি বিয়ে/অনুষ্ঠান/মেলা/অন্যান্য গেদারিং ইত্যাদি জায়গাই যায়না না বা পছন্দ করি না। অন্যান্য বিষয়ের সঙ্গে পর্দার বিষয়ে খেয়াল রেখে আমার এই অবস্থান। আমার দ্বারা যে ভাবে সম্ভব হয় মানুষের উপকার করার চেষ্টা করি। মানুষকে দ্বীনের পথে আহবান করি। মসজিদের সঙ্গে নিয়মিত সম্পর্কের কারণে মসজিদে সুযোগ পেলেই খেদমত করি। ইমাম সাহেবের ছুটির দিনে/অবর্তমানে মসজিদে নামাজ পড়ায়।(আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার জীবনের সফলতা কী ? আমার উত্তর ওই যে ছুটির দিন গুলো তে ইমামতি করার সুযোগ আমাকে আল্লাহ দিয়েছেন ওটাই আমার জীবনের সফলতা) মসজিদের সঙ্গে মাদ্রাসা আছে সেখানে হুজুরের অবর্তমানে/ব্যস্ততার কারণে আমি বাচ্চাদের পড়ায়।যখনই সুযোগ পাই তাদের পড়ায়। আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে সময় কাটা তে। এটাও একটা বিশেষ অনুভূতি বিশেষ প্রাপ্তি আল্লহর তরফ থেকে। আজান দেওয়া টা প্র্যাকটিস শুরু করেছি ইনশাআল্লাহ্ কিছু সময়ের মধ্যেই মসজিদে আজান দেওয়া শুরু করবো। এটা দ্বীনের গ্রুপ এখানে দ্বীনের বিষয় প্রাধান্য দেওয়া হয় বলেই যুক্ত হওয়া তাই ভবিষ্যতে সুযোগ হলে একে অপরের বায়োডাটা দ্বীনের উপর গুরুত্ব দিয়ে প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ।

পরিবারের আর্থিক অবস্থা

মধ্যবিত্ত

পরিবারের আর্থিক অবস্থার বিবরন

আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। কুফুর জন্য এটা দেখে বায়োডাটা ম্যাচ করবেন অন্যথায় নয়। বর্তমানে আমাদের ঘর ভাড়া দেওয়ার ব্যবসা আছে। কিছু জমি পুকুর ইত্যাদি আছে।

বয়স

কুফুর জন্য ২২ থেকে ২৬ এর মধ্যে হলে ভালো হয়। ২ জনের অবস্থান কুফুর জন্য ম্যাচ করে গেলে ২১-২৭ এর মধ্যে হতে পারে বা কম বেশি আলোচনা সাপেক্ষ। কুফুর জন্য বলে রাখি বয়স যেমন হোক আমি আপনার থেকে মাচুরিটি লেভেল বেশী আসা রাখছি।

বৈবাহিক অবস্থা

অবিবাহিত, বিধবা

উচ্চতা

৪'৮ থেকে ৫'৬ এর মধ্যে যেকোনো উচ্চতার মধ্যে। আমার থেকে বেশী উচ্চতা দেওয়ার বিশেষ কারণ আছে। যাদের উচ্চতা নিয়ে ফ্যান্টাসি আছে বা উচ্চতা ম্যাচ না করলে সমাজ কি বলবে তারা আমার বায়োডাটা প্রথমেই রিজেক্ট করে দেবেন।

শিক্ষাগত যোগ্যতা

কুফুর খাতিরে জেনারেল মাধ্যম হলে গ্রাজুয়েশন (কম বেশি হতে পারে)এবং মাদ্রাসা বা ইসলামিক বিষয় হলে হাফেজা/আলেমা(তার সঙ্গে এইট পাস অথবা মাধ্যমিক বা আরও হায়ার স্টাডিজ)অথবা ইসলামিক স্টাডিজ/থিওলোজী(মনের নিয়ৎ আছে হাফেযা বা আলেমা বা দ্বীন শিক্ষার প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে এমন কেউ সে মাদ্রাসা পড়ুয়া আর জেনারেল পড়ুয়া যাই হোক, কেননা ভবিষ্যতে সব সন্তান দের হাফেজ/আলেমা করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো এই নিয়ৎ আছে। তবে আপনি যে মাধ্যমে শিক্ষিত হন জীবন থেকে শিক্ষা নিয়েছেন এবং শিক্ষার গুরুত্ব বোঝেন আপনার বাবা মা পরিশ্রম করে পড়াশোনা করাচ্ছেন এবং স্কুল কলেজ মাদ্রাসা মক্তব লাইফে পড়াশোনার উদ্দেশ্যে সময় ব্যয় করেছেন এই বিষয়টি বোঝেন এরকম কেউ হলে ভালো হয় এবং শিক্ষা কে সম্মান করেন এবং প্রতিনিয়ত নতুন জিনিস শিখছেন,নতুন জিনিস শেখার আগ্রহ আছে । পড়াশোনা শেষ হয়ে গেছে বা কোন ডিসটেন্স মডো বা ইরেগুলার মোডে বা অনলাইন মড এ পড়াশোনা করছেন এরকম হলে ভালো হয়।

মাযহাব/ফিকহ

হানাফি, শাফেয়ী, মালিকি, হাম্বলি, আহলে হাদীস

গায়ের রঙ

শ্যামলা

ওজন

৫২-৬৮ কেজির মধ্যে। (ভবিষ্যতে প্রেগন্যান্সি ঝুঁকি এড়াতে এবং বিএমআই ঠিক রাখার জন্য ওজন মেইনটেইন করার মানসিকতা রাখতে হবে)

জেলা

✓হুগলী, হাওড়া,পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ২৪ পরগনা,কলকাতা এর মধ্যে হলে ভালো হয় ✓ এছাড়া একটু দূরবর্তির মধ্যে নাদিয়া,বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর

আর্থিক অবস্থা

নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত

চারিত্রিক গুণাবলী

✓এই বিভাগটা ভালো করে মেলানোর চেষ্টা করবেন। আমরা একে অপরের দ্বীন পালনের চেষ্টার উপরে বেশি গুরুত্ব দিয়ে বাকিগুলো কম-বেশি ছাড় দেয়ার চেষ্টা করব নিজেদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার জন্য,কেননা কেউ কোনদিন পারফেক্ট হয় না। কুফু মেলানোর জন্য যতটা সংক্ষেপে বলা যায় বলছি। ●PCOD/PCOS with Irregular Period (দীর্ঘ দিন ধরে সমস্যা আছে এবং ভালো করার কোন চেষ্টা করেন না),জিন গত সমস্যা (যদি কোনো এক সময় ছিল কিন্তু রুকিয়ার মাধ্যমে পুরো পুরি ভালো হয়ে গেছে তা হলে ঠিক আছে) এবং Nerve Problem (সাইকো,খিচুনি) এই তিনটে সমস্যা মধ্যে একটি সমস্যা থাকলেও ক্ষমা করবেন আমি বিয়ের সম্পর্ক এগোতে পারবো না। ●Rh Factor(Blood Group)=(+)Positive হতে হবে ● যেহেতু আমি জীবনে চরম শিক্ষা পেয়েছি তার জন্য সমস্ত কিছু বিস্তৃত বলা এবং আমার ও অপনার মনের মিল যাতে সর্বোচ্চ ম্যাচ করে তার জন্য সবকিছু বৃস্তিত লেখা। ●জীবনসঙ্গীর বৈশিষ্ট্য - যিনি সহজ সরল নরম হৃদয়ের মানুষ কম কথা বলেন, মানুষের সঙ্গে কম মেশেন(এটার মানে বলতে চেয়েছি যিনি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোন না, এবং মুসলিম মহিলাদের বাড়িতে অবস্থান করাই কল্যাণকর এটা ভালোভাবে পালন করেন,যিনি পর্দার জন্য বিয়ে বাড়ি বা অন্যান্য গেদারিং এভোয়েড করেন সেটা বাহানা করেই হোক বা অন্য ভাবে) যিনি তাকওয়া এবং গায়রত সব সময় ঠিক রাখেন,যিনি ধৈর্য ধারণ করতে শিখে গেছেন, অপরিচিত/ননমারহাম/আত্মীয়(কাছের বা দূরের) কঠোর ভাবে পালন করেন, সবসময় প্রকৃত পর্দা করেন(বাড়িতে আব্ব,দাদা,ভাই তাদের সামনেও, বাকিদের ব্যাপারে তো কোনো ছাড়ই নেই),যিনি মিথ‍্যাকথা বলেন না মিথ্যা পছন্দ করেন না এবং কথা দিয়ে কথা রাখেন,যিনি তার চরিত্রকে সবসময়ই হেফাজত করেন,পরিশ্রমী(বাড়ির কাজ করেন বা বাড়ির সব কাজ শেখার সব সময় চেষ্টা করেন), সব সময় নতুন কিছু শেখার আগ্ৰহ রাখেন, বড়োদের সম্মান করেন, পরনিন্দা পরচর্চা গীবত এইসব থেকে দূরে থাকেন, যিনি খারাপ বান্ধবী বা অশ্লীলতা থেকে দূরে থাকেন, যার মধ্যে কোনো কিছুর অহংকার নেই, ইগো থেকে দূরে থাকেন, যিনি মানুষের সব সময় ভালো দিক বিবেচনা করেন (খারাপ দিক বিবেচনা করে মানুষকে খোটা দিয়ে অপমান করে কথা বলেন এরকম কেউ নয়), যিনি ফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে লিমিটেশন রাখেন ,টাকা সৌন্দর্য শিক্ষা না যাচাই করে মানুষকে সম্মান করেন,যিনি খুব কঠোর ভাবে হাইজেনি মেইনটেইন করেন এমনিতেই পাক পবিত্র থাকা ইসলামের অঙ্গ,যিনি প্রতিনিয়ত তার ঈমান বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং মাজহাবের ঊর্ধ্বে গিয়ে প্রকৃত মুসলিম হয়ে ওঠার চেষ্টা করছেন(কোনো কারণে নামাজ বা ফরজ কিছু মিশ হয়ে গেলে নিজের ওপর প্রচণ্ড রেগে যান এবং শয়তানকে হারানোর জন্য সেই মুহূর্ত থেকে আবার প্রস্তুতি শুরু করেন এই রকম কেউ), যিনি অল্পতে সন্তুষ্ট এবং বিবাহের জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছেন(বিশেষ করে মানসিক ভাবে সব পরিস্তিতির জন্য) এবং মনেপ্রাণে চান স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাত হাসিল করেই ছাড়বো তার জন্য যত পরিশ্রম করার দরকার করব যত ত্যাগ করার দরকার করব। এবং অবশ্যই যিনি নিয়মিত কোরআন তেলাওয়াত এবং অন্যান্য নফল ইবাদত সাধ্যমত চেষ্টা করেন এবং যিনি কবুল বলার পরের মূহুর্ত থেকে আমাকে চিরজীবনের জন্য ইসলামের বিধি মেনে অভিভাবক হিসেবে মানতে প্রস্তুত। (যিনি জানেন স্বামীর অনুগত হওয়া স্ত্রী এবং পরিবারের জন্য কল্যাণকর) পরবর্তীতে সুযোগ হলো একে অপরের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করেই পরবর্তী ধাপে এগোনো হবে ইনশাআল্লাহ। যিনি বা যার ফ্যামিলি এমন ছেলে খুঁজছেন ✓সব দিক থেকে পারফেক্ট বা ফেরেশতা ✓৩০ বছরের মধ্যে ৫০ বছর বয়সে লোকেদের মত টাকা বা সব দিক থেকে প্রতিষ্ঠিত ✓যারা বিয়ে নিয়ে ফ্যান্টাসি তে আছেন ✓ যারা ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ মুখে একরকম আর মনে একরকম ✓যিনি পশ্চিমাদের দের মত মডার্ন কালচার বা ইন্ডিপেন্ডেন্ট বা ফেমিনিস্ট বা ওই জাতীয় কিছু ভালোবাসেন বা ফোলো করেন তারা দয়া করে আমার বায়োডাটা পড়বেন না। ### এক্সট্রা পয়েন্ট ### ●Blood Test & Reports-● যে রিপোর্ট গুলো আমি আপনি একেঅপরকে দেবো। B এর under এ রিপোর্ট গুলো আপনি চাইলে নিজে করাতে পারেন বা বিয়ে ঠিক হলে আমি নিজে দায়িত্বে করিয়ে নেবো ইনশাআল্লাহ্। ●(A)1. Blood group with Rh factor (আগে করা থাকলে লাগবে না)(50-80টাকা)2.Hepatitis-B,C & HIV- I&II /অথবা এই গুলো একসাথে Serology test (1100-1600 টাকা), 3. VDRL/Syphilis-(150-300),4. Thalassemia-(700-1000),5. USG Whole Abdomen -(600-850)(এখানে মূলত PCOD/PCOS এর জন্য করা বাকি বাকি পেটের ছবির সঙ্গে) ●(B)1.Prolactin(250-300) ,2. FSH (250-300),3. LH (250-300),4. Thyroid Profile(250-500),5. CBC (100), 6. LFT(400-600)/Only SGPT+SGOT(150-300),7. Lipid profile (400-600),8.Urea,Uric Acid, Creatinine, Routine Urine test (each 50-80/test) রিপোর্ট এর পাশে টাকা গুলো উল্লেখ করেছি সুবিধার্থে। এখন ডায়াগনষ্টিক সেন্টার গুলো মানুষ কে লুটে খাই। ●A- এর আন্ডারে সমস্ত টেস্টের রিপোর্ট ঠিক হতে হবে না হলে বিয়ের সম্পর্ক আগিয়ে লাভ নেই কেননা অটো ইমিউন ডিজিজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকারক ছেলে এবং মেয়েকে বিয়ের আগে এই পরীক্ষা গুলো অবশ্যই করে দেখে নেয়া দরকার এগুলো ওয়ান টাইম টেস্ট। ✓B রিপোর্টগুলি নরমাল রেঞ্জের বাইরে কম বেশি হতে পারে তবে যেগুলো কম বেশি থাকবে সেগুলো ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে অবশ্যই ঠিক করতে হবে। (B এর রিপোর্ট গুলো প্রয়োজন হিসাবে করা হবে যদি দরকার হয় ) পুরো বায়োডাটা জুড়ে আমার কোনো কথা যদি কারোর খারাপ লেগে থাকে ক্ষমা করে দিবেন কাউকে ছোট করা বা জ্ঞান দেওয়ার জন্য আমি কিছু বলিনি।নিজের জীবনের খারাপ অভিজ্ঞতা থেকে কথা গুলো বলা এবং কুফু ম্যাচ করার জন্য।

স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন?

হ্যাঁ। বাড়ীতে যথেষ্ট পর্দার ব্যবস্থা আছে।

স্ত্রীকে পড়তে দিবেন?

পড়াশোনা চালু থাকলে অবশ্যই শেষ করতে পারবেন। এবং ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই পড়াশোনা করতে পারবেন অনলাইন বা ডিসটেন্স মোড বা বাড়িতে নিজে নিজে পড়ে।(AI, আমি বা অন্যান্য অ্যাসিস্ট এর মাধ্যমে )

স্ত্রীকে চাকরি করতে দিবেন?

না।কোনো অবস্থাতেই নয়। এই বিষয় টা নিয়ে বিয়ের পর আমি কোনো রকম কনট্রাডিকশন এ যেতে চাই না। তাই কুফুর খাতিরে যার চাকরি করার ইচ্ছা নেই তিনিই আমার বায়োডাটা ম্যাচ করবেন। আমি উদহারন দিয়ে বলে রাখি - আপনি যেই মাধ্যমেই শিক্ষিত হয়ে থাকেন না কেনো সেই শিক্ষা বাইরে কাজে না লাগিয়ে সংসার,সন্তান আর আমার পিছনে ব্যয় করবেন। যেমন ধরুন অন্যের বাচ্চা কে পেডাগজি না পড়িয়ে নিজের বাচ্চা কে শেখাবেন, ধরুন আপনি ইতিহাসের ছাত্র আমকে ভবিষ্যতে অন্য কোনো চাকরির পরীক্ষায় জেনারেল পেপার এ ওটা নিয়ে সাহায্য করবেন বা হাফেজ হলে আমাকে আরো শুদ্ধ ভাবে কোরআন শেখাবেন। তবে বলে রাখি আপনাকে নিয়ে আমার নির্দিষ্ট পরিকল্পনা আছে সেটা বিয়ের পরেই একমাত্র আলোচনা হবে ইনশাআল্লাহ। শুধু এটুকুই বলব আপনার মধ্যে যেন সব সময় শেখার এবং পরিশ্রম করার মানসিকতা থাকে। যদি কোনো দিন টিউশন এর সুযোগ হয় তা হলে ছাত্রের আর্থিক অবস্থা দেখে পড়াতে হবে।(আরবী পড়ালে ফ্রী তে পড়াবেন আর জেনারেল হলেও বুঝে শুনে)(দরকার হলে আপনাকে বেতন আমি  দেবো। যদি মনে হয় সমস্ত কাজের পরেও অতিরিক্ত সময় থেকে যাচ্ছে তাহলে নিজেদের মধ্যে ঝগড়া মারপিট করে সময় ব্যয় করবেন তাও ভাল কিন্তু চাকরির কথা মাথায় আনবেন না।

মেয়ে পক্ষ থেকে কোনোরকম উপহার আশা করেন?

না কোনোদিন না। এই বিষয় নিয়ে বিয়ের কথা ফাইনাল হওয়ার আগে আপনার এবং আপনার অভিভাবক এর সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই। আমার সঙ্গে সহমত হলে তবেই বিয়ের কথা ফাইনাল হবে। তাও বলে রাখি - বিয়ের আগে এবং পরে কোনো অবস্থায়ই কোনো মাধ্যমে আমার পারমিশন ছাড়া কোনোদিন কোনো কিছু আনা যাবে না। বিয়ের আগে আমার বাড়ির সব কিছু দেখে আপনি এবং আপনার পরিবার বিয়ের সিদ্ধান্ত নেবেন। আমাদের সামর্থের মধ্যে থাকতে পারলে বিয়ে এগোবে না হয় নয়। কিন্তু বিয়ের পর কোনোদিন "মেয়ের অসুবিধা হচ্ছে" বলে বা "উপহারের নামে" বা "অন্য পদ্ধতিতে" কোনদিন কোনো কিছু আনা যাবে না। কুফুর জন্য বলে রাখি আমি এমন কাউকে  খুঁজছি যিনি তার আব্বার সামর্থের মধ্যে নিজের চাহিদা সীমাবদ্ধ রাখেন এবং ভবিষ্যতে আমার সামর্থ্য বুঝে নিয়ে নিজেকে গুছিয়ে রাখবেন। ভালোবাসা ও মানসিক শান্তির বিষয়ে অনেক আশা রাখছি।

বিয়ের উদ্দেশ্য

বিয়ে করছি : অবশ্যই আল্লাহকে রাজি করার জন্য এবং আল্লাহর হুকুম পূর্ণ করার জন্য,বিয়ে করছি দ্বীনকে পরিপূর্ণ করার জন্য একসাথে নবীজির সুন্নতের উপর আমল করার জন্য,গোনাহ থেকে বাঁচার জন্য,দুনিয়াতে একসাথে এমন ভাবে দ্বীনের উপর পরিশ্রম করব এবং দ্বীনেকে সামনে রেখে এমন ভাবে জীবন যাপন করবো যাতে আমাদের জান্নাতের রাস্তা প্রশস্থ হয় এবং জান্নাতে একসাথে থাকতে পারি ইনশাআল্লাহ,বিয়ে করছি দুনিয়াতে নেক সন্তান সন্ততির মাধ্যমে সদকায়ে জারিয়া রেখে যাওয়ার জন্য,অবশ্যই মানসিক শান্তি ও শারীরিক চাহিদা পূরণ করার জন্য বিয়ে জরুরি। বিয়ে সম্পর্কে আমার ধারণা : বিয়ে শুধুমাত্র শারীরিক সম্পর্ক নয় দুটি অজানা মনের চিরস্থায়ী সম্পর্ক এই সম্পর্ক জান্নাতে স্থায়ী করার জন্য দুনিয়াতে প্রচুর পরিশ্রম করতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালবাসা ছাড় দেওয়ার মানসিকতা এইগুলি প্রতিনিয়ত বাড়াতে হবে বিয়ের মাধ্যমে একে অপরের মানসিক শান্তির কারণ হতে হবে কেননা এই মানসিক শান্তি একমাত্র শেষ বয়স পর্যন্ত পার্মানেন্ট বাকি শারীরিক শক্তি সৌন্দর্য ক্ষণিকের, আল্লাহ স্পষ্ট নির্দেশ আছে যে আমি তোমাদের সন্তান স্ত্রী পরিবারের লোকের মাধ্যমে তোমার পরীক্ষা নেব আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দুজনকে হাতে হাত রেখে ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতির লড়াই করতে হবে একে অপরকে জিতিয়ে দেওয়ার জন্য নিজেদের কাছে হেরে যেতে হবে,জান্নাতের সাথী হওয়ার জন্য দুনিয়াতে অনেক কিছু ত্যাগ করতে হবে আল্লাহর বর্ণনা অনুযায়ী একে অপরের পোশাক স্বরূপ হতে হবে তাহলে দুনিয়াও সুন্দর এবং আখিরাতেও লাভবান হবে ইনশাআল্লাহ এবং ইসলামিক নিয়ম অনুযায়ী একে অপরের প্রতি পরিবারের প্রতি কর্তব্য পালনে একনিষ্ঠ হতে হবে। ✓The sweetest love is when your spouse becomes your partner in obedience to Allah - Dr. Bilal Philips

সতর্কতা: বিয়ের পূর্বে নিজ উদ্যোগে বায়োডাটার সব তথ্য ভালোভাবে যাচাই করে নিশ্চিত হোন।