বাচ্চাদের এবং মেয়েদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, নিজস্ব কারখানা
কর্মস্থল
মেটিয়াবুরুজ
🕌 ধর্মীয় জীবনধারা
বাহিরে যেমন পোশাক পড়া হয়
সতর ঢাকা আরামদায়ক পোশাক... পাঞ্জাবি, জিন্স (ঢিলেঢালা), শার্ট, ফুল হাতা টি-শার্ট, গোল টুপি।
দাঁড়ি আছে?
জি, আলহামদুলিল্লাহ
কত বছর যাবত?
২০১২ থেকে
টাখনুর উপরে কাপড় পড়েন?
জি, আলহামদুলিল্লাহ
নামাজ পড়েন?
জি আলহামদুলিল্লাহ, তবে ফজরের নামাজ ক্বাযা হয়ে যায় মাঝে মাঝে ।
নন-মাহরাম মেনে চলেন?
মেনে চলি, তবে পুরোপুরি হয়ে ওঠে না।
শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?
হ্যাঁ
আপনার মানসিক বা শারিরিক কোনো সমস্যা আছে কি ?
না, আলহামদুলিল্লাহ
মাযহাব/ফিকহ
হানাফি
সিনেমা / গান এসব দেখেন বা শুনেন?
গান বা মিউজিক শুনি না, তবে সময় পেলে ভালো গল্পের মুভি বা ওয়েব সিরিজ দেখা হয়, যেমন— শশাঙ্ক রিডেম্পশন, অ্যাটাক অন টাইটান, ব্রেকিং ব্যাড ইত্যাদি।
বিশেষ কোন দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত?
পুরোপুরিভাবে না হলেও তবলিগ অনুসরণ করি। মেটিয়াব্রুজে দ্বীনিয়াত প্রোগ্রাম চলে, আমি তার সদস্য। A. H. Foundation এর সদস্য ও Advisor।
নিজের সম্পর্কে কিছু কথা
ফুটবল ভক্ত কিন্তু সময়ের অভাবে ম্যাচ দেখা হয় না, গান বা মিউজিক শুনি না তবে সময় পেলে ভালো গল্পের মুভি ও ওয়েব সিরিজ দেখা হয়। ডকুমেন্টারি দেখা হয়। ভ্রমণ করতে আর নতুন খাবার খেতে পছন্দ করি। স্বপ্ন হালালভাবে ইনকাম অব্যাহত রাখা আর একজন দ্বীনদার সঙ্গীর আশায় আছি যাতে ইসলামি শরীয়াহ মেনে চলা সহজ হয়।
"মুহাম্মদী মিশন" লাইব্রেরি তে সদস্য থাকা অবস্থায় অনেক ইসলামি বই পড়া হয়েছে কিন্তু তেমন কারও নাম মনে নেই এখন ।
👨👩👧👦 পারিবারিক অবস্থা ও সম্পর্কসমূহ
পরিবারের সদস্য গন
মা, বাবা, ভাই, বোন, চাচা, মামা
পিতার পেশা
ফিলিপস কোম্পানিতে কর্মচারী ছিলেন। উনি ইন্তেকাল করেছেন।
মাতার পেশা
হাউস ওয়াইফ
ভাইদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা
সাত ভাই সবাই অষ্টম, নবম বা দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন। ছোটবেলা থেকেই ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বেশি পড়াশোনা করা হয়ে ওঠেনি। সবাই গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং বিয়ে করে আলাদা সংসার করছেন।
বোনদের শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা
চার বোন, সবাই অষ্টম বা নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন। শুধুমাত্র বড় দিদি দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন এবং সবাই বিবাহিত।
চাচাদের পেশা
কেউই জীবিত নেই সকলেই ইন্তেকাল করেছেন
মামাদের পেশা
তিনজনের মধ্যে দুইজন ইন্তেকাল করেছেন, একজন জীবিত আছেন। তিনি কোনো পেশায় যুক্ত নেই।
আপনার পরিবারের ধর্মীয় অনুশীলন মাত্রা কেমন ?
কঠোর
পরিবারের দ্বীনি অবস্থার বিবরন
আলহামদুলিল্লাহ, সবাই নামাজি এবং মেয়েরা পর্দা করেন। বাবা-মা ও মেজো ভাই ফরজ হজ সম্পন্ন করেছেন। আমারও ইচ্ছে এবং নিয়ত আছে আগামী কয়েক বছরের মধ্যেই ফরজ হজ পালন করার।
পরিবারের আর্থিক অবস্থা
মধ্যবিত্ত
পরিবারের আর্থিক অবস্থার বিবরন
আমি সবার ছোট। ভাই-বোন সবার বিয়ে হয়ে গেছে। ভাইয়েরা সবাই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত এবং সবার সংসার আলাদা।
💍 প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈশিষ্ট্যাবলি
বয়স
বয়স কোনো বিষয় নয় (Age doesn't matter)
বৈবাহিক অবস্থা
অবিবাহিত, বিধবা
উচ্চতা
উচ্চতা কোনো বড় সমস্যা নয়, তবে আমার উচ্চতা ৫'৮"; তাই মানানসই হলে ভালো হয়।
শিক্ষাগত যোগ্যতা
ইসলামি শিক্ষার জ্ঞান যত বেশি থাকবে তত ভালো।
মাযহাব/ফিকহ
হানাফি, আহলে হাদীস
গায়ের রঙ
খুব ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা
ওজন
উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। ফিট হলে ভালো ।
জেলা
কলকাতার কাছাকাছি হলে ভালো, তবে যেকোনো জেলার হলেও চলবে।
আর্থিক অবস্থা
নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত
চারিত্রিক গুণাবলী
দ্বীনদার, পর্দা করেন অথবা পর্দা করতে ইচ্ছুক, মাহরাম-নন মাহরাম মেনে চলেন। ইসলামি জ্ঞান ভালো রাখেন, হাফেজা হলে তো আলহামদুলিল্লাহ। একজন আদৰ্শ স্ত্রী ও মা হওয়ার ইচ্ছা থাকতে হবে।
📝 বিয়ের পরবর্তী পরিকল্পনার দৃষ্টিভঙ্গি
স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন?
হ্যাঁ
স্ত্রীকে পড়তে দিবেন?
হুমম
স্ত্রীকে চাকরি করতে দিবেন?
পর্দা মেনে চলেন এবং যথাসম্ভব গায়রে মাহরাম (নন-মাহরাম) থেকে দূরত্ব বজায় রাখতে পারেন যদি
মেয়ে পক্ষ থেকে কোনোরকম উপহার আশা করেন?
না
বিয়ের উদ্দেশ্য
বিবাহ একটি সুন্নাহ ইবাদত, এটি অর্ধেক দ্বীন পুরণ করে, ইবাদতের সঙ্গী পেতে, চরিত্রের হেফাজত করতে, আদর্শ পরিবার গঠন করতে বিবাহ একটি হালাল পন্থা। এই কারণেই বিবাহ করতে চাই। ইন শা আল্লাহ
সতর্কতা: বিয়ের পূর্বে নিজ উদ্যোগে বায়োডাটার সব তথ্য ভালোভাবে যাচাই করে নিশ্চিত হোন।