বায়োডাটাটি দেখেছেন 70 জন
📋 ব্যক্তিগত তথ্যাবলি

বায়োডাটা নম্বর

WB-380

জন্মতারিখ

2003-05-19(সাল-মাস-দিন)

উচ্চতা

5'3"

ওজন

60 কেজি

গায়ের রঙ

উজ্জ্বল শ্যামলা

রক্তের গ্রুপ

O+

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

জেলা :

মুর্শিদাবাদ

থানা :

ডোমকল

পোস্ট অফিস :

পি.টি রসুলপুর

পিন কোড :

742303

সম্পূর্ণ ঠিকানা :

বার্তনাবাদ, ডোমকল, মুর্শিদাবাদ

সর্বোচ্চ যোগ্যতা

উচ্চ মাধ্যমিক

উচ্চ মাধ্যমিক বোর্ড

অন্যান্য

শিক্ষা প্রতিষ্ঠান

শাহ অলিউল্লাহ জুনিয়ার হাই মাদ্রাসা

পাসের সাল

2021

বর্তমানে অধ্যয়নরত?

না

অন্য কোনো কোর্স করেছেন ?

হ্যাঁ

অন্য কি কোর্স করেছেন ও কোথায় ?

মাওলানা, আমি মাদ্রাসা সালাফিয়া, নগদীপাড়া, হুগলি থেকে মাওলানা (দাওরায়ে হাদীস) সম্পন্ন করেছি।

পেশা

মাদ্রাসা শিক্ষক (সাবেক) / বর্তমানে প্রবাসী কর্মজীবী

পেশার বিবরণ

আমি খুব অল্প বয়সে মাওলানা (দাওরায়ে হাদীস) সম্পন্ন করার পর নিজ মাদ্রাসায় দুই বছর শিক্ষকতা করেছি। বর্তমানে কর্মসূত্রে কুয়েতে আছি। তবে স্থায়ীভাবে প্রবাসে থাকার ইচ্ছা নেই; ভবিষ্যতে নিজ দেশে ব্যবসা প্রতিষ্ঠা করে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মস্থল

বর্তমানে কুয়েতে কর্মরত। স্থায়ীভাবে প্রবাসে থাকার ইচ্ছা নেই। ইনশাআল্লাহ ভবিষ্যতে নিজ গ্রামে হালাল ব্যবসা করব; সে উদ্দেশ্যে এখন থেকেই আব্বার মাধ্যমে ব্যবসার প্রস্তুতি নিচ্ছি।

বাহিরে যেমন পোশাক পড়া হয়

সাধারণত ঘরের বাইরে পাঞ্জাবি-পায়জামা পরিধান করি। বাড়িতে লুঙ্গি, গেঞ্জি ও পাঞ্জাবি ব্যবহার করি। সফর বা বিশেষ প্রয়োজনে শালীন জামা-প্যান্ট পরিধান করি।

দাঁড়ি আছে?

জি, আলহামদুলিল্লাহ

কত বছর যাবত?

আলহামদুলিল্লাহ, দাড়ি রয়েছে। ছোটবেলা থেকেই দাড়ির বৃদ্ধি তুলনামূলক কম, । রাসূল ﷺ-এর সুন্নতের প্রতি ভালোবাসা থেকে দাড়ি রেখেছি, এবং ইনশাআল্লাহ এই সুন্দর সুন্নত আমৃত্যু আঁকড়ে রাখার ইচ্ছা রয়েছে।

টাখনুর উপরে কাপড় পড়েন?

জি, আলহামদুলিল্লাহ

নামাজ পড়েন?

আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই ইসলামী পরিবেশে ও মাদ্রাসায় পড়াশোনা করে বড় হয়েছি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করি। বর্তমানে কুয়েতে কর্মব্যস্ততার কারণে কখনো কখনো নির্ধারিত সময়ে আদায় করতে অসুবিধা হলেও, আলহামদুলিল্লাহ নামাজ আদায়ে সর্বদা যত্নশীল এবং কাজা থাকলে তা পূরণ করে নেওয়ার চেষ্টা করি।

নন-মাহরাম মেনে চলেন?

আলহামদুলিল্লাহ, মাহরাম-নন মাহরামের বিধান মেনে চলার চেষ্টা করি।

শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?

আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই মাদ্রাসায় শিক্ষালাভ করেছি। তাই শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার চেষ্টা করি।

আপনার মানসিক বা শারিরিক কোনো সমস্যা আছে কি ?

না, আলহামদুলিল্লাহ

মাযহাব/ফিকহ

আহলে হাদীস

সিনেমা / গান এসব দেখেন বা শুনেন?

গান-সিনেমায় আগ্রহ নেই। অবসর সময়ে ইসলামিক বিষয়বস্তু দেখতে পছন্দ করি। তবে সামাজিক মাধ্যমে চলার সময় কখনো সখনো নাটকের কিছু অংশ দেখা হয়ে যায়।

বিশেষ কোন দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত?

আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই দ্বীনের প্রতি আগ্রহ রয়েছে। মাদ্রাসায় পড়াশোনা ও শিক্ষকতার মাধ্যমে দ্বীনি পরিবেশে যুক্ত ছিলাম। বর্তমানে প্রবাসে থাকলেও অবসর সময়ে দ্বীনি জ্ঞানার্জন ও দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি।

নিজের সম্পর্কে কিছু কথা

শখ, পছন্দ-অপছন্দ ও রুচি বোধ____ "পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছালো পরিবেশ পছন্দ করি। অবসর সময়ে বই পড়া, পরিবারকে সময় দেওয়া এবং সুযোগ হলে প্রকৃতির মাঝে হালালভাবে ভ্রমণ করতে ভালো লাগে। ঝগড়া-বিবাদ, উচ্চস্বরে কথা বলা ও অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক অপছন্দ করি। ছোটবেলা থেকেই একটি দ্বীনদার, শান্তিপূর্ণ ও আদর্শ পরিবার গঠনের স্বপ্ন লালন করি, যেখানে ইসলামি মূল্যবোধকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালিত হবে।" নিজের স্বপ্ন ও লক্ষ্য_ "আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইসলাম ও সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করার চেষ্টা করাই আমার প্রধান লক্ষ্য। এমন একজন জীবনসঙ্গীর প্রত্যাশা করি, যিনি দ্বীনকে ভালোবাসবেন এবং ইসলামের পথে চলার ক্ষেত্রে সহযোগী হবেন। ভবিষ্যতে সন্তানদের দ্বীনদার ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। পাশাপাশি আল্লাহ তাআলা সামর্থ্য দিলে ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে অসহায় ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই, যা ছোটবেলা থেকেই আমার একটি আন্তরিক ইচ্ছা।"

পছন্দের আলেমগন

কুরআন ও সহীহ সুন্নাহর অনুসারী সকল আলেমই আমার প্রিয়। উদাহরণস্বরূপ: শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শাইখ আহমাদুল্লাহ, শাইখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও ডা. জাকির নায়েক।

পছন্দের বই সমূহ

অনেক বই পড়া হয়েছে। যেহেতু ছোট থেকে ইসলামিক শিক্ষায় বড় হয়েছি তাই ইসলামিক অনেক বই পড়া হয়েছে।

পরিবারের সদস্য গন

মা, বাবা, ভাই, বোন

পিতার পেশা

আমাদের নিজস্ব জমি-জমা আছে, আমার পিতা বর্তমানে সেগুলো দেখাশোনা ও চাষাবাদ করেন। পূর্বে তিনি বাড়ির বাইরে স্বাধীনভাবে সপ মশারির ব্যবসা করতেন। যেহেতু বিয়ের পর আমার স্ত্রীকে রেখে প্রবাসে থাকার ইচ্ছা নেই এবং আমি দ্রুত দেশে স্থায়ী হতে চাই, তাই আব্বু এখন আর বাইরের সেই ব্যবসাটি করছেন না। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে তিনি নিজ গ্রামেই একটি নতুন ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, যেন আমি কুয়েত থেকে দেশে ফিরে নিজেই সেই ব্যবসাটি স্থায়ীভাবে পরিচালনা করতে পারি।"

মাতার পেশা

আমার মা একজন আদর্শ গৃহিণী। আলহামদুলিল্লাহ, গৃহস্থালির কাজের পাশাপাশি তিনি একজন দ্বীনদার নারী। তিনি আমাদের গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েদের পরম যত্নে পবিত্র কোরআন শিক্ষা দেন। এছাড়া আমাদের পাড়ার নারীরাও সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদের বাড়িতে মায়ের কাছে আসেন এবং দ্বীনি শিক্ষা গ্রহণ করেন।"

ভাইদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

আমরা দুই ভাই, যার মধ্যে আমি সবার বড়। আমার একমাত্র ছোট ভাই, তার বর্তমান বয়স ১০ বছরের বেশি (১০+)। সে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে (Class 4) পড়াশোনা করছে, এবং একই সাথে দ্বীনি ও নৈতিক শিক্ষার জন্য ডোমকল মিশনের সাথে যুক্ত থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

বোনদের শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা

আমাদের পরিবারে আমার একটিমাত্র ছোট বোন রয়েছে, যে আমার ঠিক পরেই। তার বর্তমান বয়স ১৬ বছর। আলহামদুলিল্লাহ, সে ডোমকল গার্লস স্কুলের ছাত্রী এবং এই বছরেই মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। পড়াশোনার পাশাপাশি সে ঘরে মায়ের সাথে গৃহস্থালির যাবতীয় কাজে সহযোগিতা করে এবং দ্বীনি ও সাংসারিক গুণাবলী অর্জন করছে।

চাচাদের পেশা

আমার আব্বারা মোট ছয় ভাই, যার মধ্যে আমার আব্বু দ্বিতীয়। আলহামদুলিল্লাহ, আমার চাচারা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে অত্যন্ত পরিশ্রমী এবং স্বাধীনভাবে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

মামাদের পেশা

আমার মোট দুইজন মামা রয়েছেন এবং আলহামদুলিল্লাহ, মামার বাড়ির পারিবারিক ও আর্থিক অবস্থা বেশ ভালো। আমার বড় মামা উচ্চশিক্ষিত এবং বর্তমানে তিনি বাড়িতেই স্বাধীনভাবে কাজ করে সংসার পরিচালনা করছেন। আর আমার ছোট মামা আলহামদুলিল্লাহ দ্বীনের একজন দায়ী; তিনি একজন হাফেজ এবং মাওলানা। বর্তমানে তিনি কর্মসূত্রে কুয়েতে অবস্থান করছেন।

আপনার পরিবারের ধর্মীয় অনুশীলন মাত্রা কেমন ?

কঠোর

পরিবারের দ্বীনি অবস্থার বিবরন

আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনি অনুশাসন ও ইসলামিক রীতিনীতি খুব কড়াকড়িভাবে মেনে চলা হয়। বিশেষ করে সালাতের (নামাজের) ব্যাপারে আমার আব্বু-আম্মু অত্যন্ত কঠোর। ছোটবেলা থেকেই তাঁরা আমাদের নিয়মিত সালাত আদায়ের অভ্যাসের মাধ্যমে গড়ে তুলেছেন এবং পরিবারে সালাত তরক করার কোনো সুযোগ নেই। পর্দার বিধান পালনের ক্ষেত্রে আমাদের আন্তরিক চেষ্টা রয়েছে। তবে বর্তমান পারিবারিক আবাসন বা ঘরবাড়ির পরিবেশগত সীমাবদ্ধতার কারণে শতভাগ পর্দা মেইনটেইন করা কিছুটা কঠিন হয়ে পড়ে, যা আমাদের কাছে বর্তমানে 'মিডিয়াম' পর্যায়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, এই সীমাবদ্ধতা দূর করার জন্য আমি কুয়েতে আসার পর একটি বিশেষ উদ্যোগ নিয়েছি। আমি ইতিমধ্যেই নিজস্ব আলাদা জমি ক্রয় করেছি এবং সেখানে আমাদের মনের মতো করে একটি সুন্দর ও সম্পূর্ণ পর্দা-বান্ধব বাড়ি তৈরির কাজ শুরু করেছি, যেন দ্বীনের এই গুরুত্বপূর্ণ বিধানটি আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি।

পরিবারের আর্থিক অবস্থা

মধ্যবিত্ত

পরিবারের আর্থিক অবস্থার বিবরন

আলহামদুলিল্লাহ, আমাদের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। আমার আব্বু এবং আমি সবসময় হালাল উপার্জনের ওপর শক্তভাবে অবিচল থাকার চেষ্টা করি। মহান আল্লাহ তায়ালা আমাদের কোনো অভাব বা কষ্টে রাখেননি, আবার কোনো বিলাসিতাও নেই; আলহামদুলিল্লাহ অত্যন্ত সুখে-শান্তিতে এবং স্বাচ্ছন্দ্যে আমাদের দিন কেটে যাচ্ছে। আল্লাহ তায়ালা আমাদের যেভাবে রেখেছেন, তাতে আমরা ভীষণ সন্তুষ্ট এবং শুকরিয়া আদায় করি।

বয়স

আমি মনে করি একটি সুখী দাম্পত্য জীবনের জন্য বয়সের চেয়ে মানসিক পরিপক্কতা, চিন্তাভাবনার মিল এবং পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার নিজের মানসিকতা ও জীবনবোধের সাথে মিল রেখে, আমি আমার সমবয়সী বা আমার চেয়ে কাছাকাছি বয়সের জীবনসঙ্গী আশা করি। আমার চেয়ে বয়সে ১-২ বছরের বড় হলেও এতে আমার কোনো আপত্তি নেই। আর যদি ছোট হয়, তবে সেটি যেন খুব বেশি না হয় (সর্বোচ্চ ৬ মাস থেকে ১ বছরের ছোট)। মূলত, চিন্তাভাবনার গভীরতা ও মানিয়ে নেওয়ার সুবিধার কথা বিবেচনা করেই আমি খুব কম বয়সী পাত্রী চাচ্ছি না। সমবয়সী বা কাছাকাছি বয়সের একজন জীবনসঙ্গীর সাথেই আমি আমার সুন্দর ও গোছানো একটি সংসারের স্বপ্ন দেখি।

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

উচ্চতা

5 থেকে 5,3

শিক্ষাগত যোগ্যতা

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি। আমি একজন মাওলানা হওয়ায় দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে অবগত আছি। আমি আমার জীবনসঙ্গীর ক্ষেত্রেও একটি সুন্দর ভারসাম্য আশা করি। আমি চাই আমার ভবিষ্যৎ স্ত্রী যেন সাধারণ শিক্ষার দিক থেকে একটু উচ্চ পর্যায়ের (যেমন গ্র্যাজুয়েশন বা সমমানের) হন, যাতে আমার দ্বীনি যোগ্যতার সাথে তাঁর সাধারণ শিক্ষার একটি চমৎকার ও সুন্দর সমন্বয় ঘটে। উচ্চশিক্ষার পাশাপাশি তাঁর মধ্যে গভীর আল্লাহভীতি এবং দ্বীনি বুঝ থাকা আবশ্যক। তিনি যেন নিয়মিত সালাত আদায় করেন, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন এবং সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মগ্ন থাকার চেষ্টা করেন। এছাড়া হালাল-হারাম মেনে চলা এবং পরপুরুষ বা নন-মাহরাম থেকে নিজেকে পুরোপুরি হেফাজতে রাখার মানসিকতা তাঁর থাকতে হবে। যেহেতু ভবিষ্যৎ সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি, তাই আমি এমন একজন জীবনসঙ্গী খুঁজছি যিনি ইসলামিক ও আধুনিক—উভয় গুণের মাধ্যমে একটি সুন্দর দ্বীনি পরিবার পরিচালনা করতে পারবেন।

মাযহাব/ফিকহ

আহলে হাদীস

গায়ের রঙ

খুব ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা

ওজন

40 থেকে 55

জেলা

আমার প্রথম পছন্দ নিজ জেলা মুর্শিদাবাদ। তবে পাত্রী যদি দ্বীনদার এবং উপযুক্ত হন, সে ক্ষেত্রে নদীয়া, বর্ধমানের কাটোয়া সংলগ্ন এলাকার হলেও আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই।

আর্থিক অবস্থা

নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত

চারিত্রিক গুণাবলী

আমি আমার জীবনসঙ্গীর মধ্যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের দ্বীনদারী, বুদ্ধিমতী,চারিত্রিক মাধুর্য এবং পরকালের প্রতি একনিষ্ঠতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই। একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে তাঁর মধ্যে আমি মূলত নিম্নলিখিত গুণাবলীগুলো প্রত্যাশা করি: দ্বীনদারী ও আল্লাহভীতি: প্রথমত, তাঁকে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাতের (নামাজের) প্রতি যত্নবান হতে হবে। দ্বীনের বিধি-নিষেধ মেনে চলার পাশাপাশি তাঁর অন্তরে যেন গভীর আল্লাহভীতি থাকে। দুনিয়ার চাকচিক্যের চেয়ে পরকালের স্থায়ী জীবনকেই তিনি যেন নিজের আসল ঠিকানা মনে করেন। লজ্জাশীলতা ও পর্দা:তিনি যেন একজন অত্যন্ত লজ্জাশীল এবং পর্দানশীন নারী হন। পরপুরুষ বা নন-মাহরাম থেকে নিজেকে সম্পূর্ণ হেফাজতে রাখার মানসিকতা তাঁর থাকতে হবে। এখানে অত্যন্ত বিনয়ের সাথে একটি কথা বলতে চাই, প্রবাসে এবং এই তরুণ বয়সেও আমি আল্লাহর ভয়ে নিজেকে সব রকম অন্যায় ও পরনারী থেকে সম্পূর্ণ হেফাজতে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। যেহেতু আমি নিজে নিজের পবিত্রতা রক্ষা করেছি, তাই একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার ভবিষ্যৎ জীবনসঙ্গিনীর কাছেও এইটুকুই আশা রাখি যে—তিনিও যেন এতদিন তাঁর ভবিষ্যৎ স্বামীর জন্য নিজেকে পরপুরুষের দৃষ্টি ও সান্নিধ্য থেকে সম্পূর্ণ পবিত্র ও হেফাজতে রেখেছেন। এটি কোনো অহংকার নয়, বরং সুন্দর ও পবিত্র একটি দাম্পত্য জীবন শুরুর ব্যাকুলতা থেকে আমার একটি ছোট্ট স্বপ্ন ও আকুল আবেদন। নম্র স্বভাব ও বিনীত আচরণ: তাঁর কথাবার্তা ও আচরণের মধ্যে যেন এক অপূর্ব কোমলতা ও নম্রতা থাকে, যা পরিবারে প্রশান্তি এনে দেয়। তাঁর স্বভাব হবে অহংকারমুক্ত, আর মনটি হবে নরম ও দয়ালু। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আত্মযত্ন: পবিত্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই তিনি যেন স্বভাবগতভাবেই পরিচ্ছন্ন ও গোছানো থাকেন এবং নিজের ও সংসারের প্রতি যত্নশীল হন। উদারতা ও দানশীলতা: তাঁর মন যেন দানশীল হয়। অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সাধ্যমতো দান-খয়রাত করার মানসিকতা তাঁর মধ্যে থাকা চাই। পারিবারিক মূল্যবোধ ও আনুগত্য: তিনি যেন গুরুজনদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হন এবং সবাইকে সম্মান দিয়ে চলতে পারেন। স্বামীর প্রতি আনুগত্য, গভীর ভালোবাসা এবং সুখে-দুঃখে পাশে থাকার মতো মানসিক পরিপক্কতা তাঁর মধ্যে প্রত্যাশা করি। ন্যায়-অন্যায় বোঝার ক্ষমতা: ভালো ও মন্দের তফাত বোঝার মতো বুদ্ধিমত্তা এবং যেকোনো পরিস্থিতিতে দ্বীনের ওপর অবিচল থাকার মতো ধৈর্য যেন তাঁর থাকে। ভবিষ্যৎ প্রজন্মের সঠিক গঠন: আমাদের অনাগত সন্তানদের একজন আদর্শ মায়ের মতো করে ইসলামিক শিক্ষা ও উত্তম নৈতিকতার মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ও যোগ্যতা তাঁর মধ্যে থাকতে হবে। আমার কিছু ব্যক্তিগত স্বপ্ন: আমি আমার ভবিষ্যৎ স্ত্রীকে নিয়ে অনেক সুন্দর ও দ্বীনি স্বপ্ন দেখি। আমি চাই আমাদের দুজনের চিন্তাভাবনা ও মানসিকতার মধ্যে একটি চমৎকার মিল থাকুক। তাঁর মুখের মিষ্টি ও কোমল কথা শুনে যেন আমার অন্তর জুড়িয়ে যায় এবং প্রতি মুহূর্তে তাঁর জন্য আল্লাহর দরবারে অন্তরের অন্তস্তল থেকে দোয়া আসে। আমরা দুজনে মিলে একে অপরের হাত ধরে যেন একটি জান্নাতী পরিবার গড়ে তুলতে পারি—এটাই আমার পরম চাওয়া।"

স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন?

ইনশাআল্লাহ, আমি আমার সর্বোচ্চ সামর্থ্য ও প্রচেষ্টা দিয়ে আমার স্ত্রীকে সম্পূর্ণ দ্বীনি গণ্ডির মধ্যে পর্দায় রাখার চেষ্টা করব। পর্দার বিধানের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সচেতন এবং সতর্ক। তাই আমার জীবনসঙ্গিনীর নিরাপত্তা, সম্মান এবং দ্বীনদারী বজায় রাখার জন্য একজন অভিভাবক হিসেবে যা যা করণীয়, তা আমি ইনশাআল্লাহ অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে পালন করব।

স্ত্রীকে পড়তে দিবেন?

আমি বিয়ের পর বাইরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালিয়ে যাওয়ার চেয়ে, ঘরের নিরাপদ ও দ্বীনি পরিবেশে জ্ঞানচর্চাকে বেশি প্রাধান্য দিই। আলহামদুলিল্লাহ, আমার নিজেরও অবসর সময়ে বিভিন্ন বই পড়ার অভ্যাস রয়েছে। আমি চাই, বিয়ের পর আমরা স্বামী-স্ত্রী দুজনে মিলে ঘরে বসেই নিয়মিত পবিত্র কুরআন, হাদিস, বিভিন্ন ইসলামিক বই এবং সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয় নিয়ে পড়াশোনা করব। দ্বীন ও দুনিয়া সম্পর্কে জানার এবং নিজেকে সমৃদ্ধ করার এই সুন্দর অভ্যাসটি আমরা ইনশাআল্লাহ আজীবন ঘরের ভেতরেই বজায় রাখব, যাতে আমাদের পুরো পরিবারটি একটি সুন্দর ও আদর্শ দ্বীনি শিক্ষালয় হিসেবে গড়ে ওঠে।

স্ত্রীকে চাকরি করতে দিবেন?

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী নারীর ভরণপোষণ ও যাবতীয় দায়িত্ব মহান আল্লাহ তায়ালা স্বামীর ওপর অর্পণ করেছেন। আমি একজন স্বামী হিসেবে এই পবিত্র দায়িত্বটি অত্যন্ত আনন্দের সাথে এবং পূর্ণাঙ্গভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, আমি যতদিন বেঁচে আছি, আমার স্ত্রীর সম্মান, নিরাপত্তা, মৌলিক চাহিদা এবং তাঁর সুন্দর সব ইচ্ছা পূরণে কোনো কমতি রাখব না। যেহেতু তাঁর সমস্ত দায়িত্ব আমার, তাই দ্বীনি অনুশাসন ও পর্দার পবিত্রতা রক্ষা করার স্বার্থে বিয়ের পর তাঁর বাইরে গিয়ে চাকরি করার প্রয়োজন হবে না বলেই আমি মনে করি। ঘরের রাজরানী হয়ে তিনি যেন অত্যন্ত সুখে ও সম্মানের সাথে গৃহকোণ পরিচালনা করতে পারেন, একজন স্বামী হিসেবে আমি সেটাই নিশ্চিত করব ইনশাআল্লাহ।

মেয়ে পক্ষ থেকে কোনোরকম উপহার আশা করেন?

আমি ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষায় বড় হয়েছি, তাই ইসলামী শরিয়তে নিষিদ্ধ 'যৌতুক' বা উপহারের নামে যেকোনো প্রকার বৈষয়িক লেনদেনকে আমি সম্পূর্ণভাবে অপছন্দ করি। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, বিয়ের পর আমার স্ত্রী ব্যতীত পাত্রী পক্ষ থেকে কোনো প্রকারের আসবাবপত্র বা অন্য কোনো বস্তু যেন আমার ঘরে না আসে। আমি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য মাদ্রাসায় শিক্ষকতা করার পর বর্তমানে কুয়েতে প্রবাসী হিসেবে সততার সাথে পরিশ্রম করছি। তাই আমার ও আমার পরিবারের দ্বীনদারী এবং বর্তমান অবস্থা দেখে যারা সন্তুষ্ট চিত্তে আমাকে আপন করে নিতে পারবেন, এমন একটি দ্বীনদার পরিবারই আমার প্রত্যাশা। মুখের কথার চেয়ে এই সুন্দর সুন্নাহটি বাস্তবে আমল করে দেখানোই আমার মূল লক্ষ্য।

বিয়ের উদ্দেশ্য

আমার কাছে 'বিয়ে' কেবল দুটি মানুষের সামাজিক বন্ধন নয়, বরং এটি মহান আল্লাহ তায়ালার একটি পবিত্র বিধান এবং প্রিয় রাসূলুল্লাহ (সা.)-এর অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ। তরুণ বয়সে ও প্রবাস জীবনে থেকে নিজের দ্বীন ও চরিত্রকে সম্পূর্ণ পবিত্র ও হেফাজতে রাখার জন্য বিয়ে অন্যতম একটি ঢাল। বিয়ে করার পেছনে আমার মূল উদ্দেশ্য হলো—নিজেদের ঈমানকে পূর্ণাঙ্গ করা, গুনাহের এই পৃথিবীতে নিজেদের পবিত্র রাখা এবং একে অপরের পরিপূরক হয়ে একটি জান্নাতী পরিবার গড়ে তোলা। আমি বিশ্বাস করি, একজন ভালো জীবনসঙ্গী হলেন দুনিয়ার সেরা নিয়ামত, যিনি স্বামীকে আল্লাহর আনুগত্য করতে সাহায্য করেন। আমরা দুজনে মিলে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে একটি সুন্নতি জীবন পার করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দ্বীনি ও নৈতিক শিক্ষায় আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব—এই পবিত্র স্বপ্ন ও তাগিদ থেকেই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। পাত্রী পক্ষের প্রতি আমার একটি বিনীত আকুল আবেদন: বিয়ে যেহেতু দুই চার দিনের কোনো বিষয় নয়, বরং সারাজীবনের একটি পবিত্র পথচলা—যেখানে সামান্য ভুলের মাশুল সারাজীবন দিতে হয়, তাই বায়োডাটাতে লেখা আমার এই কথাগুলো দেখেই সরাসরি বিশ্বাস না করার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। মানুষ মুখে অনেক কিছুই বলতে পারে, কিন্তু বাস্তবে সে কেমন—তা খোঁজ নিলেই কেবল জানা সম্ভব। আমি অনুরোধ করব, আপনারা আমার পরিবার, আমার বর্তমান ও অতীত জীবন, এবং আমার চরিত্র সম্পর্কে চারপাশ থেকে খুব ভালোভাবে খোঁজ-খবর নিন। মুখে আমি যা বলেছি, বাস্তবে আমি ঠিক তেমন কি না—তা শতভাগ নিশ্চিত হয়ে যদি আপনারা অগ্রসর হন, তবে আমি সবচেয়ে বেশি খুশি ও সম্মানিত বোধ করব। কারণ, আমি মুখের কথার চেয়ে কর্মের সততাতেই সবচেয়ে বেশি বিশ্বাসী। শুধুমাত্র এডমিনের জন্য অনুমেয় নোট] "সম্মানিত এডমিন, আমি বর্তমানে কুয়েতে (প্রবাসে) থাকায় যোগাযোগের নম্বরে সরাসরি কল আসবে না, শুধু হোয়াটসঅ্যাপ চালু থাকবে। নম্বরের বক্সে 'হোয়াটসঅ্যাপ' লেখা যাচ্ছে না বলে এখানে জানালাম। দয়া করে আমার নম্বরের পাশে 'হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন' লিখে দিন, যাতে পাত্রী পক্ষ আমার সাথে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতে পারে। ধন্যবাদ।"

সতর্কতা: বিয়ের পূর্বে নিজ উদ্যোগে বায়োডাটার সব তথ্য ভালোভাবে যাচাই করে নিশ্চিত হোন।